October 15, 2026, 1:47 pm
শিরোনামঃ
সিরাজগঞ্জে পৃথক মাদক মামলায় দুজনের কারাদণ্ড দুর্যোগ ও শরণার্থী সহায়তায় সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ছে, উপকার পাচ্ছেন টেকনাফের রোহিঙ্গারাও বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে প্রথমবার ডাক পেলেন ওয়েস্ট ইন্ডিজের কেভিন উইকহ্যাম খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা থাকতে পারে প্রায় অপরিবর্তিত সৌদি আরবগামী ফ্লাইট বাতিলে যাত্রীদের ভোগান্তি কমাতে দ্রুত পদক্ষেপের আহ্বান জামায়াত আমিরের মুহাম্মদ ইউনূসকে হেনস্তার অভিযোগে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি মার্কিন বাণিজ্য চুক্তির খপ্পরে বাংলাদেশ সোনালী ও স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের কোর ব্যাংকিং সফটওয়্যার হালনাগাদ হচ্ছে নতুন বিধি করে সরকারি কর্মচারীদের অর্জিত পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না মতলব দক্ষিণে বিলে কম্বল মোড়ানো বস্তা থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

মতলব উত্তরে সাংবাদিকদের সাথে নবাগত ওসি’র মতবিনিময়

মতলব (চাঁদপুর) প্রতিনিধি:
Oplus_16908288

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল হাসান।

বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে থানায় ওসির কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় স্থানীয় গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

সভায় নবাগত ওসি মোহাম্মদ কামরুল হাসান বলেন, পুলিশ আইনের ধারক ও বাহক। জনগণের দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়া পুলিশের দায়িত্ব। আমি এই উপজেলার মানুষের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করব। এ ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তাদের কাজ পুলিশের কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত।

তিনি আরও বলেন, আমি যতদিন এই থানায় দায়িত্বে থাকব ততদিন মাদক, সামাজিক অপরাধসহ যেকোনো অনিয়ম দমনে কঠোর অবস্থানে থাকব। সেবাপ্রার্থীরা হয়রানির শিকার হবে না এ নিশ্চয়তা দিতে চাই। এই থানাকে সম্পূর্ণ দালাল মুক্ত করাই আমার বদ্ধপরিকর। সাংবাদিকদের পাশে পেলে আইনশৃঙ্খলা আরও শক্তিশালী হবে।

মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিক নেতারা নবাগত ওসিকে স্বাগত জানিয়ে বলেন, সাংবাদিকরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং গণমানুষের কথা তুলে ধরেন। মতলব উত্তরে মাদক নির্মূল, সেবা গ্রহণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হলে জনগণ পুনরায় পুলিশকে বিশ্বাস করতে পারবে। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে পুলিশের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন।

আলোচনায় আরও জানানো হয়, পুলিশের সদিচ্ছা, গণমাধ্যমের সক্রিয় ভূমিকা ও জনগণের অংশগ্রহণে উপজেলা থেকে সামাজিক অপরাধ দূর করা সম্ভব।

মতলব উত্তর থানার ওসি (তদন্ত) প্রদীপ মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সাংবাদিক বোরহান উদ্দিন ডালিম, ফারুক হোসেন, গোলাম নবী খোকন, জাকির হোসেন বাদশা, নুর মোহাম্মদ খান, মমিনুল ইসলাম, সুমন আহমেদ, দ্বীন ইসলাম, বাবুল মুফতী, লিয়াকত হোসাইন, সফিকুল ইসলাম রানা, জহিরুল হাসান মিন্টু, শামীম আহমেদ জয়, নাঈম মিয়াজী, দেওয়ান মুরাদুজ্জামান, মাইনুদ্দিন চৌধুরী ও গাজী এমদাদুল হক মানিক প্রমুখ। এ সময় থানার সেকেন্ড অফিসার এসআই জাফর আহমেদ উপস্থিত ছিলেন।

মতলব উত্তর থানায় নবাগত অফিসার ইনচার্জ যোগদানের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ, সেবার মান বৃদ্ধি এবং জনগণের সঙ্গে পুলিশি সম্পর্ক সুদৃঢ় করতে এ আয়োজন বিশেষ ভূমিকা রাখবে বলে সভায় উপস্থিত ব্যক্তিরা মত প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা