October 10, 2026, 11:17 pm
শিরোনামঃ
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ চাঁদপুরে নিষিদ্ধ চায়না জালসহ ৩ জেলে গ্রেপ্তার মতলব উত্তরে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির কমিটি গঠন চাঁদপুরে দুর্গাপূজায় ২৩২ মণ্ডপে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ, চলছে রং-তুলির শেষ আঁচড় মা ইলিশ রক্ষা অভিযানে মেঘনা নদীতে কারেন্ট জাল ও চায়না চাই জব্দ, গ্রেপ্তার ৩ ষাটনলে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা শাহ আলম ভূঁইয়ার, মাদকমুক্ত মডেল ইউনিয়ন গড়ার অঙ্গীকার মতলবের ডাকঘরগুলোতে ঝুঁকি নিয়ে সেবা, জরাজীর্ণ ভবনে আতঙ্ক ফেসবুকে নবীজিকে নিয়ে কটূক্তির অভিযোগ, যুবককে ধরে পুলিশে দিল জনতা চাঁদপুরে বিশ্ব ডাক দিবসে বর্ণাঢ্য র‌্যালী চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্ট দগ্ধ শিশু পাঁচদিন পরে মৃত্যু, অপর শিশু আশঙ্কাজনক

মতলব উত্তর নুরুল হুদা স্মৃতি সংসদের উদ্যোগে বিনামূল্যে চোখের ছানি অপারেশন!

মতলব (চাঁদপুর) প্রতিনিধি:
Oplus_0

সুবিধাবঞ্চিত মানুষের বিনামূলে চোখের ছানি অপারেশন সহ চোখের অন্যান্য চিকিৎসার উদ্যোগ নিয়েছে বীর মুক্তিযোদ্ধা নুরুল হুদা স্মৃতি সংসদ।

বুধবার (২৩ অক্টোবর ) সকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে চাঁদপুরের মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের মেডিকেল অফিসার ডা. তাওহিদুল ইসলাম অনিক ৪১ জন রোগীদের অপারেশন করা হয়।

এর আগে বীর মুক্তিযোদ্ধা নুরুল হুদা স্মৃতি সংসদের উদ্যোগে উপজেলার ফতেপুর উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে ডা. তাওহিদুল ইসলাম অনিক এর প্রেসক্রিপসন অনুযায়ী রোগীদের বিনামূল্যে চশমা ও ঔষধ প্রদান করে। আগত ৩’শ রোগী থেকে বাছাই করে ৪১ জন ছানি অপারেশন এবং লেন্স স্থাপনের জন্য তাদের নির্বাচন করা হয়।

বিনামূল্যে চোখের ছানি অপারেশনের পূর্বে আলোচনা সভায় অত্র সংগঠনের সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম মিয়াজী সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কবির হোসেন মজুমদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ইয়াছিন মোল্লা, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল প্রধান, উপজেলা তাতীদলের সাংগঠনিক সম্পাদক মো. ফারুক, গজরা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুন মনির, উপজেলা বিএনপির নেতা আব্দুল আজিজ, উপজেলা যুবদল নেতা হাসানুল কিবরিয়া তপন, উপজেলা ছাত্রদল নেতা নাদিম ভূইয়া প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, চক্ষু মানুষের পঞ্চ ঈন্দ্রিয়ের মধ্যে একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। যার চক্ষু নাই, সেই ব্যক্তির জীবন মূল্যহীন। বীর মুক্তিযোদ্ধা নুরুল হুদা স্মৃতি সংসদের সহযোগিতায় প্রান্তিক মানুষেদের জন্য যে উদ্যোগ গ্রহন করেছে তা খুবই প্রশংসনীয়। সামাজিক কর্মকান্ডের মাধ্যমে মানুষের সেবা ও কল্যাণে সকলকে এগিয়ে আসতে হবে। মানুষের পাশে দাঁড়িয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা, মানবসেবীদের মধ্যে অন্যতম একটি মহৎ উদ্যোগ।

বীর মুক্তিযোদ্ধা নুরুল হুদা স্মৃতি সংসদের সভাপতি তাজুল ইসলাম মিয়াজি জানান, বীর মুক্তিযোদ্ধা নুরুল হুদা স্মৃতি সংসদের পরিচালক সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার জ্যেষ্ঠ পুত্র ও চাঁদপুর জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা নির্দেশে সারা বছর তারা নানা মানবিক কার্যক্রম পরিচালনা করে থাকেন। তারই অংশ হিসেবে সম্প্রতি সংগঠনের সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে দৃষ্টিশক্তি হারাতে বসা প্রায় ৪১ হতদরিদ্র মানুষের চোখের ছানি অপারেশনসহ নতুন লেন্স স্থাপনের উদ্যোগ নেওয়া হয়।

উপস্থিত ছিলেন, প্রোগ্রাম অফিসার আল আমিন, সিনিয়র প্যারামেডিক মো. শরিফ হোসেন, মাসুদ হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা