October 11, 2026, 12:19 am
শিরোনামঃ
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ চাঁদপুরে নিষিদ্ধ চায়না জালসহ ৩ জেলে গ্রেপ্তার মতলব উত্তরে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির কমিটি গঠন চাঁদপুরে দুর্গাপূজায় ২৩২ মণ্ডপে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ, চলছে রং-তুলির শেষ আঁচড় মা ইলিশ রক্ষা অভিযানে মেঘনা নদীতে কারেন্ট জাল ও চায়না চাই জব্দ, গ্রেপ্তার ৩ ষাটনলে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা শাহ আলম ভূঁইয়ার, মাদকমুক্ত মডেল ইউনিয়ন গড়ার অঙ্গীকার মতলবের ডাকঘরগুলোতে ঝুঁকি নিয়ে সেবা, জরাজীর্ণ ভবনে আতঙ্ক ফেসবুকে নবীজিকে নিয়ে কটূক্তির অভিযোগ, যুবককে ধরে পুলিশে দিল জনতা চাঁদপুরে বিশ্ব ডাক দিবসে বর্ণাঢ্য র‌্যালী চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্ট দগ্ধ শিশু পাঁচদিন পরে মৃত্যু, অপর শিশু আশঙ্কাজনক

মহাস্থান জাদুঘরের প্রবেশকালে নিরাপত্তা কর্মীকে মারধর এনসিপির নেতাকর্মী বিরুদ্ধে অভিযোগ!

Reporter Name

নির্ধারিত সময়ের পর বগুড়া শিবগঞ্জের মহাস্থান জাদুঘরে ঢুকতে দিতে দেরি করায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা–কর্মী পরিচয়ে জাদুঘরের এক নিরাপত্তাকর্মীকে মারধরের অভিযোগ উঠেছে।

এ সময় এনসিপির নেতা পরিচয়ে জাদুঘরের কাস্টোডিয়ান রাজিয়া সুলতানাসহ কর্মকর্তা-কর্মচারীদের চাকরিচ্যুত হুমকি দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় বুধবার দুপুরে শিবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন জাদুঘরের কাস্টোডিয়ান রাজিয়া সুলতানা। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শাহিনুজ্জামান জিডির বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল মঙ্গলবার বিকেলে মহাস্থান জাদুঘর–সংলগ্ন জাহাজঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।

মহাস্থান জাদুঘর সূত্রে জানা যায়, সরকারি নির্দেশনা মোতাবেক পবিত্র রমজান মাসে মহাস্থান জাদুঘর ও মহাস্থান প্রত্নস্থল সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত খোলা থাকে। সেই অনুযায়ী গতকাল বিকেল সাড়ে ৪টায় মহাস্থান জাদুঘরসহ জাহাজঘাটা ও গোবিন্দভিটা প্রত্নস্থল বন্ধ হয়ে যায়।

গতকাল বগুড়ার একটি পাঁচ তারকা হোটেলে এনসিপির পক্ষ থেকে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ চার শতাধিক ব্যক্তি আমন্ত্রিত ছিলেন। ইফতার মাহফিলে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব গাজী সালাহউদ্দিন তানভীর অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ওই অনুষ্ঠানে যোগ দিতে আসা কয়েকজন তরুণের বিরুদ্ধে নির্ধারিত সময়ের পর মহাস্থান জাদুঘর ঘুরতে গিয়ে নিরাপত্তাকর্মীকে মারধরের অভিযোগ ওঠে। এ সময় মহাস্থান জাদুঘরের কাস্টোডিয়ান ও নিরাপত্তাকর্মীদের চাকরিচ্যুত করার হুমকি দেয়া হয়।

তবে এমন অভিযোগের ব্যাপারে কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব গাজী সালাহউদ্দিন তানভীর অস্বীকার করে বলেন, আসলে জিডি আমাদের করা দরকার ছিল। গতকাল যখন আমরা সেখানে যাই, আমাদের গেটে বাধা লোকজন বলে টাইম শেষ। কিন্তু আমরা দেখছিলাম প্রাচীরের উপরে অনেক লোকজন ঘুরছে। এটা দেখে তাদের বলার পর ওরাই আমাদের সাথে খারাপ আচরণ করে। এ সময় আমার সাথে কয়েকজনের সঙ্গে জাদুঘরের লোকের তর্কবিতর্ক হয়। পরে অনেক ক্ষণ দাঁড়িয়ে রাখার পর অবশ্য আমাদের ভিতরে প্রবেশ করতে দেয় তারা।

শিবগঞ্জ থানার ওসি শাহিনুজ্জামান জানান, অভিযোগ করলেও কারও নাম পরিচয় উল্লেখ করেননি। এ বিষয়ে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা