October 15, 2026, 1:53 pm
শিরোনামঃ
সিরাজগঞ্জে পৃথক মাদক মামলায় দুজনের কারাদণ্ড দুর্যোগ ও শরণার্থী সহায়তায় সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ছে, উপকার পাচ্ছেন টেকনাফের রোহিঙ্গারাও বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে প্রথমবার ডাক পেলেন ওয়েস্ট ইন্ডিজের কেভিন উইকহ্যাম খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা থাকতে পারে প্রায় অপরিবর্তিত সৌদি আরবগামী ফ্লাইট বাতিলে যাত্রীদের ভোগান্তি কমাতে দ্রুত পদক্ষেপের আহ্বান জামায়াত আমিরের মুহাম্মদ ইউনূসকে হেনস্তার অভিযোগে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি মার্কিন বাণিজ্য চুক্তির খপ্পরে বাংলাদেশ সোনালী ও স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের কোর ব্যাংকিং সফটওয়্যার হালনাগাদ হচ্ছে নতুন বিধি করে সরকারি কর্মচারীদের অর্জিত পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না মতলব দক্ষিণে বিলে কম্বল মোড়ানো বস্তা থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

মার্কিন নতুন নিষেধাজ্ঞার শিকার রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরটি!

বাতায়ন24নিউজ আন্তর্জাতিক ডেস্ক :

মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার শিকার হয়েছে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত্ব সম্প্রচারমাধ্যম আরটি।

স্থানীয় সময় গত শুক্রবার (১৩ সেপ্টেম্বর) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এই ঘোষণা দেন। আরটি কার্যত রাশিয়ার ‘গোয়েন্দা যন্ত্রের হাত’ হিসেবে কাজ করছে বলে মার্কিন প্রশাসনের অভিযোগ।

এদিন ব্লিঙ্কেন সাংবাদিকদের বলেন, রুশ সংবাদমাধ্যম হিসেবে আরটি গোপনে ‘যুক্তরাষ্ট্রের গণতন্ত্রকে দুর্বল’ করার চেষ্টা করেছে। আরটি রাশিয়ার সরকারের মদদপুষ্ট। এর সাইবার কার্যক্রম চালানোর সক্ষমতাসহ ইউনিট আছে। সেই সঙ্গে আরটি ও রুশ গোয়েন্দাদের যোগসাজশ আছে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ, রাশিয়ার রাষ্ট্রায়ত্ত্ব সম্প্রচারমাধ্যমটি ইউরোপ, আফ্রিকা এবং উত্তর ও দক্ষিণ আমেরিকার দেশগুলোয় ‘তথ্য পরিচালনা, গোপন প্রভাব ও সামরিক সংগ্রহে’ জড়িত ছিল।

ব্লিঙ্কেন অভিযোগ করে বলেন, ইউক্রেনে যুদ্ধরত রুশ সেনাদের ব্যবহারের জন্য অস্ত্র–সরঞ্জাম (বডি আর্মার, স্নাইপার রাইফেল, ড্রোন ইত্যাদি) কিনতে অনলাইনে তহবিল সংগ্রহ করেছে আরটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা