October 8, 2026, 6:20 am
শিরোনামঃ
এনসিপি থেকে পদত্যাগ করলেন ছেংগারচর পৌরসভার আহ্বায়ক ইলিশ প্রজনন: চাঁদপুরের পদ্মা-মেঘনায় মধ্যরাত থেকে নিষেধাজ্ঞা শুরু চাঁদপুরে ২২ হাজারের পর আড়াই হাজার ইয়াবা উদ্ধার, আটক ‘চিহ্নিত’ কারবারি মেঘনায় টাস্কফোর্স : নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরলে তাৎক্ষণিক ব্যবস্থা মা ইলিশ রক্ষায় মতলব উত্তরে টাস্কফোর্সের প্রস্তুতি সভা মতলব উত্তরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ দুর্গোৎসব উপলক্ষে সনাতনীদের সঙ্গে এমপির মতবিনিময় মতলব উত্তরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ মতলব উত্তরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষয়ক্ষতি রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ

মা ইলিশ রক্ষায় মেঘনায় নৌ পুলিশের অভিযানে ২৮ জেলে আটক

মমিনুল ইসলাম:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণে বিশেষ অভিযান পরিচালনা করেছে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা।

এ সময় নিষিদ্ধ সময়ে ইলিশ মাছ ধরার অভিযোগে ২৮ জন জেলেকে আটক করা হয়।

অভিযানকালে প্রায় ৬ লাখ ৫০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্টজাল এবং ৬টি ইঞ্জিনচালিত মাছ ধরার নৌকা জব্দ করা হয়েছে।

রবিবার (১৩ অক্টোবর) রাত থেকে ভোর পর্যন্ত উপজেলার মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে এই অভিযান পরিচালনা করা হয়। পরে জব্দকৃত কারেন্টজাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

আটককৃত জেলেরা হলেন, মো. সানা উল্লাহ (৪৫), নুর মোহাম্মদ (২৫), মো. মোস্তফা বেপারী (৩২), মো. কালু শেখ (২৩), মো. ইউনুছ (৪০), মো. সেলিম (৩০), নুর মোহাম্মদ (৩২), জুয়েল বেপারী (২৭), মো. রুবেল হাং (৩০), জাকির বেপারী (৩৬), মো. শাকিল (২০), মো. রাজিব (২৫), জিহাদ (২০), মো. সবুজ (২০), মো. বিল্লাল হোসেন (২৫), আ. খালেক (২৮), মো. নাজমুল হোসেন (৩০), বিল্লাল মাঝি (২৬), মোহাম্মদ আলী (৬৫), রুবেল দেওয়ান (৩৫), আকতার হোসেন (২৮), মো. লিটন ডালী (৪৫), মো. নুরে আহম্মদ বেপারী (৪০), মো. হাসান বেপারী (৩৪), মো. নান্টু ডালী (৩৫), মো. রিপন মিয়া ডালী (৩৪), মো. বিল্লাল ডালী (২০), মো. আবু হানিফ ডালী (২০)।

তাদের বিরুদ্ধে মৎস্য সংরক্ষণ ও নিরাপত্তা আইনে ৬টি পৃথক মামলা দায়ের করা হয়েছে। সোমবার বিকেলে আটক জেলেদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

এ বিষয়ে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মোহাম্মদ আলী বলেন, মা ইলিশ রক্ষায় আমরা প্রতিদিন দিন-রাত নদীতে টহল ও অভিযান পরিচালনা করছি। কেউই আইন ভঙ্গ করে নদীতে মাছ ধরতে পারবে না। নিষিদ্ধ সময়ে মাছ ধরলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সরকার ঘোষিত ২২ দিনের মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে নদীজুড়ে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা