October 13, 2026, 5:03 am
শিরোনামঃ
ওজনে জ্বালানি কম, চাঁদপুরে দুই প্রতিষ্ঠান মালিকের জরিমানা সুনামগঞ্জে অবসরপ্রাপ্ত সেনাসদস্য কাজলের রহস্যজনক মৃত্যু, সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন মতলব উত্তরের মেঘনা নদীতে জেলেদের ধাওয়ায় ডুবল নৌ-পুলিশের স্পিডবোট, নিখোঁজ শটগান মতলব উত্তরে দোকানের তালা ভেঙে দুর্ধর্ষ চুরি চাঁদপুরে জেলেদের চাল চুরির ঘটনায় ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত কোটচাঁদপুরে ৫০ মণ্ডপে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি সুন্দরবনে বনদস্যু সম্রাট বাহিনীর আস্তানা থেকে চার জেলে উদ্ধার ; কোস্টগার্ডের সফল অভিযান মতলবে নবীজিকে নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার ব্যক্তির সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন দুবলার চরের শুঁটকি অর্থনীতি ও পর্যটন ; সম্ভাবনার আড়ালে অব্যবস্থাপনা মতলব উত্তরে মুরগির খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবক মৃত্যু

মা ইলিশ রক্ষায় মেঘনায় রাতভর অভিযান: মতলব উত্তরে ২৩ জেলে আটক, জব্দ ৩ লাখ মিটার কারেন্টজাল

মমিনুল ইসলাম:
Oplus_16908288

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণে বিশেষ অভিযান পরিচালনা করেছে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা। এসময় অবৈধভাবে মাছ ধরার অভিযোগে ২৩ জন জেলেকে আটক করা হয়। অভিযানকালে প্রায় ৩ লাখ মিটার নিষিদ্ধ কারেন্টজাল ও ৫টি মাছ ধরার নৌকা জব্দ করা হয়েছে।

রবিবার (১২ অক্টোবর) রাত থেকে ভোর পর্যন্ত উপজেলার মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে এই অভিযান পরিচালনা করা হয়। পরে জব্দকৃত কারেন্টজাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

আটককৃত জেলেরা হলেন জুলহাস হাওলাদার (৪০), শামসুল হক (৪৩), আ. রহমান (৫৩), আলতাফ মোড়ল (৪৫), আমান উল্লাহ (৪৫), মো. সুমন (৩৫), মো. সাগর (৩৪), শফিকুল ইসলাম (২৭), মো. মানিক (২৫), মো. আজগর মাদবর (৫৫), মো. সাগর মাদবর (২৩), মো. আলম মাদবর (৩৫), মো. জাকির মাদবর (২৮), মো. শরীফ হাসান (২০), মো. রাজু সরদার (৩৫), মো. অনিক (২০), আলী ইসলাম (২২), মো. শান্ত (২০), মো. নিপু রাঢ়ী (২১), মো. জুয়েল সর্দার (২১), মো. রতন খালাসি (৩৫), মো. রনি মাঝি (৩৫) ও মো. জসিম (৩৮)।

তাদের বিরুদ্ধে মৎস্য আইনে ৫টি পৃথক মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মোহাম্মদ আলী বলেন, মা ইলিশ রক্ষায় আমরা দিন-রাত অভিযান পরিচালনা করছি। গত কয়েকদিনে নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্টজাল ও নৌকা জব্দ করেছি। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং আটক জেলেদের আদালতে সোপর্দ করা হয়েছে। মা ইলিশ রক্ষায় আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। কেউ নিষিদ্ধ সময়ে মাছ ধরলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা