October 6, 2026, 12:15 am
শিরোনামঃ
মতলব উত্তরে মাদক-কিশোর গ্যাংবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩, আটক ২১ বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা রাষ্ট্রপতি পুলিশ পদক পেয়ে আইনশৃঙ্খলা রক্ষায় আরও কঠোর হওয়ার প্রত্যয় এএসপি জাবিরের তালাক ও মামলাকে কেন্দ্র করে মতলব উত্তরে এলাকাবাসীর সংবাদ সম্মেলন মতলব উত্তরে গজরা ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহ আলম লস্করের মতবিনিময় চাঁদপুরে বারান্দায় খেলতে গিয়ে ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট, দগ্ধ দুই শিশু মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের জন্মভিটায় শ্রদ্ধাঞ্জলি, আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ঢোলের জাদুকর বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস পালিত বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু মারা গেলেন দুইবারের ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নান্নু মিয়া

মা-বাবা,শিক্ষকদের সম্মান করলে ভালো মানুষ হওয়া যায়৷ : ইউএনও বুড়িচং

কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের নিমসার উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার দিনভর আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তার।

এসময় তিনি উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বাবা-মা,শিক্ষকদের সন্মান করলে ভালো ও উন্নত মানুষ হিসাবে নিজের গড়া যায়।

এছাড়াও মোবাইল,মাদকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ছেড়ে পড়া-লেখার পাশাপাশি খেলাধুলায় মনযোগী হওয়ার পরামর্শ দেন।

স্কুলের প্রধান শিক্ষক আব্দুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে অন্যাণ্যের মধ্যে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল মান্নান।

আমন্ত্রিত অতিথি ছিলেন সাবেক শিক্ষক আঃ মতিন সরকার, মোঃ ওয়াহিদউল্লাহ সরকার,মাওলানা সিরাজুল ইসলাম,মোঃ মনিরুজ্জামান (প্রধান শিক্ষক নিমসার সরকারী প্রাথমিক বিদ্যালয়)।

স্বাগত বক্তব্য রাখেন, মোঃ মকবুল হোসেন শিক্ষক নিমসার উচ্চ বিদ্যালয়।

সঞ্চালনায় ছিলেন, মোতালেব হোসেন ও আনোয়ার হোসেন। সার্বিক সহযোগীতায় আক্তার হোসেন ও সানাউল্লাহ সরকার। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করেন শিহাব উদ্দীন জুহুরী।

এছাড়াও অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থী,শিক্ষক এলাকার গনমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা