একদিন আমি কৃতজ্ঞতা ছুঁড়তে ছুঁড়তে
নির্ভেজাল হয়ে পড়বো মৃত জঞ্জালে।
একদিন ওরাও হাতছানি দিয়ে ডাকবে
আমায় শতাব্দীর মায়া পরিয়ে দিতে।
জীবনের ম্যারাথন দৌড়ে
নিজেকে গুটিয়ে ফেলেছি
ইচ্ছের সাধগুলো জলাঞ্জলি দিতে দিতে।
আমাকে মৃত মমি বানাতে পারবে?
অভাগা যন্ত্রণার কোরাসে
যাযাবরী শান্তির জীবন খোঁজে!
ইচ্ছেগুলো জলাঞ্জলি দিয়ে অর্থ কামিয়ে চলেছি…
হিংস্র প্রলুব্ধ চিৎকারে।
আমাকে বন্দি করো মৃত মমির কবরে
শান্তি তুমি মৃতবাসী জ্বীবাশ্ম জ্বালানি বানাবে!
আমি মৃত্যুকে ভালোবেসেছি,
কখন আমাকে এই ধরাধাম থেকে ডাকবে…
শতবার তোমার নিষ্পলকে দেখেছি
অজানা একটা বেকারত্মের চিৎকার।
আমি নিতান্তই পথ হারিয়ে
সেই লক্ষণ গন্ডিতে আটকে গেছি
যেখানে আমার বিভূতিগুলো….
মৃত্যুর জন্য যুগের সেলুলারে বন্দি আছে।
আমি মুক্ত হতে আজও পারিনি…
আর পাঁচটা জীবনের মতো
নিজেকে একটু স্বাধীনতা দিতে।
মৃত্যু আমার স্বপ্নগুলোকে বোঝে…
একদিন তোমার কোলে ঘুমিয়ে
নিজেকে স্বাধীন বানাতে চাই
যেখানে মৃত্যু তুমি আমার স্বপ্ন সাজাবে!
সেদিন বোবা কান্না গুলো মৃত্যুর কবরে
কলমের আঁচড় দিয়ে…
নিজেকে নিজেকে স্বাধীন বানাতে কি পারবে?