October 13, 2026, 5:11 am
শিরোনামঃ
ওজনে জ্বালানি কম, চাঁদপুরে দুই প্রতিষ্ঠান মালিকের জরিমানা সুনামগঞ্জে অবসরপ্রাপ্ত সেনাসদস্য কাজলের রহস্যজনক মৃত্যু, সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন মতলব উত্তরের মেঘনা নদীতে জেলেদের ধাওয়ায় ডুবল নৌ-পুলিশের স্পিডবোট, নিখোঁজ শটগান মতলব উত্তরে দোকানের তালা ভেঙে দুর্ধর্ষ চুরি চাঁদপুরে জেলেদের চাল চুরির ঘটনায় ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত কোটচাঁদপুরে ৫০ মণ্ডপে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি সুন্দরবনে বনদস্যু সম্রাট বাহিনীর আস্তানা থেকে চার জেলে উদ্ধার ; কোস্টগার্ডের সফল অভিযান মতলবে নবীজিকে নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার ব্যক্তির সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন দুবলার চরের শুঁটকি অর্থনীতি ও পর্যটন ; সম্ভাবনার আড়ালে অব্যবস্থাপনা মতলব উত্তরে মুরগির খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবক মৃত্যু

মেঘনায় মা ইলিশ রক্ষায় মতলব উত্তরে যৌথ অভিযান: ৪৫ হাজার মিটার জাল জব্দ, ১০ কেজি ইলিশ বিতরণ

মমিনুল ইসলাম:

মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫ এর অংশ হিসেবে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে বুধবার (৮ অক্টোবর) বিকেলে ব্যাপক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৪৫ হাজার মিটার কারেন্ট জাল ও ১০ কেজি মা ইলিশ জব্দ করা হয়।

উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাসের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে মেঘনা নদীর ষাটনল, দশানী, বাহাদুরপুর ও চরউমেদ এলাকায় একযোগে অভিযান চালানো হয়। এতে সহযোগিতা করেন বেলতলী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মোজাম্মেল হক পিপিএম, ক্ষেত্র সহকারী মোশারফ হোসেন এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

জব্দকৃত জালগুলো বেলতলী নৌ পুলিশ ফাঁড়ি সংলগ্ন স্থানে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং উদ্ধারকৃত মা ইলিশ স্থানীয় জনতার মাঝে বিতরণ করা হয়।

অভিযান প্রসঙ্গে সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস বলেন, বর্তমানে মা ইলিশের প্রধান প্রজনন মৌসুম চলছে। সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে আমরা প্রতিদিন নদীতে অভিযান চালাচ্ছি। কেউ আইন অমান্য করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বেলতলী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মোজাম্মেল হক পিপিএম বলেন, নিষিদ্ধ সময়ে নদীতে ইলিশ ধরা রোধে আমাদের টহল ও অভিযান অব্যাহত রয়েছে। জেলে ও জাল ব্যবসায়ীরা যেন আর নদীতে নামতে না পারে, সেজন্য আমরা দিন-রাত কাজ করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা