October 13, 2026, 4:14 am
শিরোনামঃ
ওজনে জ্বালানি কম, চাঁদপুরে দুই প্রতিষ্ঠান মালিকের জরিমানা সুনামগঞ্জে অবসরপ্রাপ্ত সেনাসদস্য কাজলের রহস্যজনক মৃত্যু, সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন মতলব উত্তরের মেঘনা নদীতে জেলেদের ধাওয়ায় ডুবল নৌ-পুলিশের স্পিডবোট, নিখোঁজ শটগান মতলব উত্তরে দোকানের তালা ভেঙে দুর্ধর্ষ চুরি চাঁদপুরে জেলেদের চাল চুরির ঘটনায় ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত কোটচাঁদপুরে ৫০ মণ্ডপে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি সুন্দরবনে বনদস্যু সম্রাট বাহিনীর আস্তানা থেকে চার জেলে উদ্ধার ; কোস্টগার্ডের সফল অভিযান মতলবে নবীজিকে নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার ব্যক্তির সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন দুবলার চরের শুঁটকি অর্থনীতি ও পর্যটন ; সম্ভাবনার আড়ালে অব্যবস্থাপনা মতলব উত্তরে মুরগির খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবক মৃত্যু

মেঘনায় যাত্রীবাহী লঞ্চ থেকে ২৫০ কেজি জাটকা উদ্ধার, এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ

মমিনুল ইসলাম:
Oplus_16908288

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় জাটকা রক্ষায় বিশেষ অভিযানে যাত্রীবাহী লঞ্চ থেকে ২৫০ কেজি জাটকা উদ্ধার করেছে উপজেলা মৎস্য দপ্তর।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ৩টা থেকে সকাল ৬টা পর্যন্ত মেঘনা নদীর এখলাশপুর ও মোহনপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। বাংলাদেশ কোস্টগার্ডের সক্রিয় সহযোগিতায় ‘মুলাদী’ হতে ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ এমভি রেডসান-৫ থেকে জাটকা মাছগুলো জব্দ করা হয়। উদ্ধারকৃত জাটকা তাৎক্ষণিকভাবে স্থানীয় এতিমখানা ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।

অভিযানে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস, মোহনপুর আউটপোস্টের কন্টিনজেন্ট কমান্ডার এম. আনোয়ারুল হক, এবং উপজেলা মৎস্য দপ্তরের ইমাম হোসেন।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস বলেন, চাঁদপুর মেঘনা নদী জাটকা সংরক্ষণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা। জাটকা ধরা ও পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ। আমরা নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করছি। আজকের অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ জাটকা উদ্ধার সম্ভব হয়েছে। জাটকা রক্ষা করলে দেশের জাতীয় মাছ ইলিশের উৎপাদন বাড়বে, মৎস্যজীবীরাও লাভবান হবে।

তিনি আরও জানান, নদী এলাকায় নজরদারি আরও জোরদার করা হবে এবং অবৈধভাবে জাটকা আহরণ ও পরিবহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।

এ বিষয়ে কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার এম. আনোয়ারুল হক বলেন,নদীতে চলমান নজরদারি সর্বোচ্চ সতর্কতার সাথে পরিচালনা করা হচ্ছে। জাটকা রক্ষা আমাদের যৌথ দায়িত্ব, এজন্য যে কোনো ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা