October 5, 2026, 11:27 pm
শিরোনামঃ
মতলব উত্তরে মাদক-কিশোর গ্যাংবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩, আটক ২১ বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা রাষ্ট্রপতি পুলিশ পদক পেয়ে আইনশৃঙ্খলা রক্ষায় আরও কঠোর হওয়ার প্রত্যয় এএসপি জাবিরের তালাক ও মামলাকে কেন্দ্র করে মতলব উত্তরে এলাকাবাসীর সংবাদ সম্মেলন মতলব উত্তরে গজরা ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহ আলম লস্করের মতবিনিময় চাঁদপুরে বারান্দায় খেলতে গিয়ে ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট, দগ্ধ দুই শিশু মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের জন্মভিটায় শ্রদ্ধাঞ্জলি, আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ঢোলের জাদুকর বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস পালিত বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু মারা গেলেন দুইবারের ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নান্নু মিয়া

মেঘনা-ধনাগোদা বন্যা নিয়ন্ত্রণ বাঁধ পরিদর্শনে বিএনপি নেতা তানভীর হুদা

মতলব উত্তর প্রতিনিধি :

চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা বলেন, দুর্যোগে, দুর্বিপাকে কিংবা সঙ্কটে জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা সবসময়ই সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে বন্যার্তদের পাশে দাঁড়াতে দলীয় নেতা-কর্মীসহ দেশবাসীকে আহ্বান জানিয়েছেন। বন্যাকবলিত এলাকার মানুষগুলো এখন মহাবিপদে।

পালিয়ে যাওয়া ফ্যাসিষ্ট সরকারের সীমাহীন দুর্নীতি, সংস্কারের নামে শত কোটি কোটি টাকা লোপাটে বেড়িবাঁধগুলো নামকাওয়াস্তে মেরামতের কারণে প্রাকৃতিক দুর্যোগ আসলেই চরম বিপর্যয় নেমে আসে উপকূলীয় জনপদে।

সোমবার (২৬ আগস্ট) দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ পরিদর্শনে উপরোক্ত কথাগুলো বলেন সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী মরহুম নুরুল হুদার জ্যেষ্ঠ পুত্র ও চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা।

তিনি আরও বলেন, বাংলাদেশের বিভিন্ন জেলায় যেভাবে বন্যার প্রাদুর্ভাব কারনে ও কয়েকদিনে টান বৃষ্টির কারনে মতলব উত্তরের মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের বন্যা নিয়ন্ত্রণ ৬৪ কিলোমিটার বেরিবাদের মুল রাস্তার বিভিন্ন যায়গায় ভাংগন দেখা দিয়েছে। গতকাল ছাত্র জনতা স্বেচ্ছাশ্রমে কিছুটা মেরামত করেছে। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই। মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের বেরিবাদ রক্ষায় দল মত নির্বিশেষে সকলকে এগিয়ে আসতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, চাদপুর জেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান লস্কর, মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি গেলাম সারোয়ার মজুমদার, সহ সভাপতি ইয়াছিন মোল্লা, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী মামুন,  উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, সাবেক সাংগঠনিক সম্পাদক কবির মজুমদার, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজি, ছেংগারচর পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ বেপারী, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন মোল্ল্যা, সাদুল্ল্যাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তাজুল ইসলাম, জেলা যুবদল নেতা আবু তাহের সুমন, পৌর যুবদল নেতা রহিমউদ্দিন মোল্লা, সুমন বেপারী, মতলব পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সারোয়ার হোসেন, ফরাজীকান্দি ইউপি সদস্য ওয়ালীউল্ল্যা দেওয়ান প্রমুখ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা