October 13, 2026, 3:27 am
শিরোনামঃ
ওজনে জ্বালানি কম, চাঁদপুরে দুই প্রতিষ্ঠান মালিকের জরিমানা সুনামগঞ্জে অবসরপ্রাপ্ত সেনাসদস্য কাজলের রহস্যজনক মৃত্যু, সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন মতলব উত্তরের মেঘনা নদীতে জেলেদের ধাওয়ায় ডুবল নৌ-পুলিশের স্পিডবোট, নিখোঁজ শটগান মতলব উত্তরে দোকানের তালা ভেঙে দুর্ধর্ষ চুরি চাঁদপুরে জেলেদের চাল চুরির ঘটনায় ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত কোটচাঁদপুরে ৫০ মণ্ডপে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি সুন্দরবনে বনদস্যু সম্রাট বাহিনীর আস্তানা থেকে চার জেলে উদ্ধার ; কোস্টগার্ডের সফল অভিযান মতলবে নবীজিকে নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার ব্যক্তির সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন দুবলার চরের শুঁটকি অর্থনীতি ও পর্যটন ; সম্ভাবনার আড়ালে অব্যবস্থাপনা মতলব উত্তরে মুরগির খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবক মৃত্যু

মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার ও বাল্কহেড সহ গ্রেপ্তার ৪

মতলব উত্তর প্রতিনিধি:
Oplus_0

চাঁদপুরের মতলব উত্তরের মেঘনা নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ১টি বাল্কহেড এবং একটি লোড ড্রেজারসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলী।

রবিবার (১ ডিসেম্বর) দুপুরে উপজেলার মোহনপুর ইউনিয়নের নাছিরাকান্দি এলাকার মেঘনা নদীতে সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমার নেতৃত্বে যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আটককৃতরা হলেন, কুড়িগ্রাম জেলার ওলীপুর উপজেলার তবলপুর এলাকার আজিজ মিয়ার ছেলে মোখলেছুর রহমান (৫০), একই এলাকার মৃত খয়বর আলীর ছেলে আতাউর রহমান (৪৫), মতলব উত্তর উপজেলার বালুচর গ্রামের বাচ্চু দেওয়ানের ছেলে মো. খলিল, লক্ষ্মীপুর জেলার কামালনগর উপজেলার হাজির হাট এলাকার মো. আবু তাহেরের ছেলে মনির হোসেন (৩০)।

অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা, চাঁদপুর নৌ পুলিশের সহকারী পুলিশ সুপার মো. ইমতিয়াজ আহম্মেদ পিপিএম, বিআইডব্লিউটিএ এর পরিবহন পরিদর্শক মো. মাহতাব উদ্দিন, মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলীসহ অন্যান্য কর্মকর্তা ও নৌ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলী জানান, বৈধ অনুমতি ছাড়া এভাবে বালু উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয়, নদীর তীরবর্তী এলাকার ভাঙন বৃদ্ধি পায় এবং মৎস্যসম্পদ, জীববৈচিত্র্য ও ফসলি জমির ব্যাপক ক্ষতি হয়। এটি ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ এর ১৫(১) ধারা এবং দণ্ডবিধির ৪৩১ ধারা লঙ্ঘন।

তিনি আরও বলেন, জব্দকৃত ড্রেজার, বাল্কহেড এবং বালু বর্তমানে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির হেফাজতে রয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা বলেন, অবৈধভাবে বালু উত্তোলন অপরাধে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একটি লোড ড্রেজার, ১টি বাল্কহেড আটক করা হয়েছে। সরকারি আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা