October 10, 2026, 11:49 pm
শিরোনামঃ
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ চাঁদপুরে নিষিদ্ধ চায়না জালসহ ৩ জেলে গ্রেপ্তার মতলব উত্তরে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির কমিটি গঠন চাঁদপুরে দুর্গাপূজায় ২৩২ মণ্ডপে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ, চলছে রং-তুলির শেষ আঁচড় মা ইলিশ রক্ষা অভিযানে মেঘনা নদীতে কারেন্ট জাল ও চায়না চাই জব্দ, গ্রেপ্তার ৩ ষাটনলে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা শাহ আলম ভূঁইয়ার, মাদকমুক্ত মডেল ইউনিয়ন গড়ার অঙ্গীকার মতলবের ডাকঘরগুলোতে ঝুঁকি নিয়ে সেবা, জরাজীর্ণ ভবনে আতঙ্ক ফেসবুকে নবীজিকে নিয়ে কটূক্তির অভিযোগ, যুবককে ধরে পুলিশে দিল জনতা চাঁদপুরে বিশ্ব ডাক দিবসে বর্ণাঢ্য র‌্যালী চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্ট দগ্ধ শিশু পাঁচদিন পরে মৃত্যু, অপর শিশু আশঙ্কাজনক

মেয়াদ উত্তীর্ণ কমিটি বাদ দিয়ে তৃণমূলের অংশগ্রহণে কমিটি গঠনের দাবীতে মতলব উত্তরে বিএনপি‘র গণমিছিল

মতলব উত্তর প্রতিনিধি :
Oplus_131072

বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের আলোকে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মানে এবং মেয়াদ উত্তীর্ণ সকল কমিটি ভেঙ্গে দিয়ে তৃণমূলের প্রত্যক্ষ অংশগ্রহণে কমিটি গঠনের দাবিতে শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেলে সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার জ্যেষ্ঠ পুত্র ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদার নির্দেশে মতলব উত্তরের ফরাজীকান্দি ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের আয়োজনে গণ মিছিল করা হয়েছে।

মিছিলটি ইউনিয়নের কাপ্তান বাজার থেকে শুরু করে বেরিবাধ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা প্রদক্ষিণ করে ফরাজীকান্দি ইউনিয়ন পরিষদের সামনে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা ও সমাজ সেবক মো. আহসানউল্লাহ প্রধান।

ফরাজীকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াছিন মোল্লার সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেন রনির সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, সাবেক সাংগঠনিক সম্পাদক কবির মজুমদার, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মিনু দেওয়ান, ফরাজীকান্দি ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান লালু, ফরাজীকান্দি ইউনিয়ন যুবদল নেতা হুমায়ুন কবির, উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি আবুল বাসার ছগির।

সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের আলোকে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মানে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়ে বক্তারা বলেন, বিগত দিনে রাজপথে থেকে যারা আন্দোলন সংগ্রাম তরান্বিত করেছে, যারা জেল খেটেছে, যারা যুদ্ধ করেছে তাদের মতো যোগ্যদেরকে বিবেচনায় এনে সে সমস্ত পরীক্ষিত সৈনিকদের নিয়ে মতলব উত্তর উপজেলা বিএনপির একটি কমিটি উপহার দিন। তারা এ ব্যাপারে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপ কামনা করেন।

তারা আরো বলেন, যদি যোগ্য লোকদের নিয়ে কমিটি উপহার দেন তাহলে আমরা রাজপথ থেকে আশ্বস্ত করতে চাই আগামী সংসদ নির্বাচনে চাঁদপুর-২ থেকে আমরা দেশনেত্রী খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানকে উপহার দেবো ইনশাআল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন, জেলা মৎস্য জীবী দলের সহ সভাপতি শহিদুল ইসলাম মোল্লা, ফরাজীকান্দি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আহম্মেদ হোসেন মিন্টু, উপজেলা তাতী দলের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম হানিফ, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোহাম্মদ আলী জিন্না, যুবদল নেতা মো. আক্তার হোসেন, ইকবাল বাহার, হাসানুল কিবরিয়া তপন, সালেহ আহম্মেদ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা