October 8, 2026, 7:31 am
শিরোনামঃ
এনসিপি থেকে পদত্যাগ করলেন ছেংগারচর পৌরসভার আহ্বায়ক ইলিশ প্রজনন: চাঁদপুরের পদ্মা-মেঘনায় মধ্যরাত থেকে নিষেধাজ্ঞা শুরু চাঁদপুরে ২২ হাজারের পর আড়াই হাজার ইয়াবা উদ্ধার, আটক ‘চিহ্নিত’ কারবারি মেঘনায় টাস্কফোর্স : নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরলে তাৎক্ষণিক ব্যবস্থা মা ইলিশ রক্ষায় মতলব উত্তরে টাস্কফোর্সের প্রস্তুতি সভা মতলব উত্তরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ দুর্গোৎসব উপলক্ষে সনাতনীদের সঙ্গে এমপির মতবিনিময় মতলব উত্তরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ মতলব উত্তরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষয়ক্ষতি রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ

মোকাম ইউনিয়নবাসীর ভালোবাসায় আমি মুগ্ধ : হাজী জসীম উদ্দিন

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি।।

গত ১৭ বছর আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করতে গিয়ে এই মোকাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন কে শহীদ হতে হয়েছে। জাকিরের রক্ত বৃথা যাবে না। জাকির কে নির্মমভাবে হত্যা করা হয়েছে বলে জানান মোকাম ইউনিয়ন কর্মী সভার প্রধান অতিথি কুমিল্লা দক্ষিণ বিএনপির সদস্য সচিব হাজী জসীম উদ্দিন।

তিনি আরো বলেন মোকাম ইউনিয়নবাসীর ভালোবাসায় আমি মুগ্ধ ‌। আপনারা আমাকে কত ভালবাসেন আজকের উপস্থিতি তারই প্রমাণ। আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে মোকাম ইউনিয়নবাসীর অবস্থান ছিল সবচেয়ে বেশি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মোকাম ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করার জন্য কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাই।

তিনি আরো বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন সাম্য ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে মোকাম ইউনিয়নবাসীকে অগ্রনী ভূমিকা রাখার অনুরোধ করেন ।

প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য এডভোকেট আহম তাইফুর আলম।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য এডভোকেট শরিফুল ইসলাম, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য জামাল খন্দকার , ডাঃ নজরুল ইসলাম শাহীন, বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী কবির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বাবুল, সাবেক যুগ্ম আহ্বায়ক এ্যাড. ফারুক আহমেদ, বুড়িচং উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবু ইউসুফ তুহিন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় তাতীদলের যুগ্ম আহ্বায়ক হাজী রেজাউল করিম রানা, ঢাকা দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান, বুড়িচং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ বেলায়েত খান সাংগঠনিককুমিল্লা দক্ষিণ জেলা যুবদল আহবায়ক, সহ-সভাপতি (কুমিল্লা বিভাগ) কেন্দ্রীয় যুবদল হাজী আনোয়ারুল হক, সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু,কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ভিপি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক ভিপি আবদুল্লাহ আল মামুন, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি নাদিমুর রহমান শিশির, সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা