October 10, 2026, 11:26 pm
শিরোনামঃ
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ চাঁদপুরে নিষিদ্ধ চায়না জালসহ ৩ জেলে গ্রেপ্তার মতলব উত্তরে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির কমিটি গঠন চাঁদপুরে দুর্গাপূজায় ২৩২ মণ্ডপে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ, চলছে রং-তুলির শেষ আঁচড় মা ইলিশ রক্ষা অভিযানে মেঘনা নদীতে কারেন্ট জাল ও চায়না চাই জব্দ, গ্রেপ্তার ৩ ষাটনলে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা শাহ আলম ভূঁইয়ার, মাদকমুক্ত মডেল ইউনিয়ন গড়ার অঙ্গীকার মতলবের ডাকঘরগুলোতে ঝুঁকি নিয়ে সেবা, জরাজীর্ণ ভবনে আতঙ্ক ফেসবুকে নবীজিকে নিয়ে কটূক্তির অভিযোগ, যুবককে ধরে পুলিশে দিল জনতা চাঁদপুরে বিশ্ব ডাক দিবসে বর্ণাঢ্য র‌্যালী চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্ট দগ্ধ শিশু পাঁচদিন পরে মৃত্যু, অপর শিশু আশঙ্কাজনক

রক্ষণাবেক্ষণের নামে দিনভর অন্ধকারে মতলব উত্তর ; প্রচণ্ড গরমে চরম ভোগান্তি

মমিনুল ইসলাম:
Oplus_16908288

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার (২৫ অক্টোবর) সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চাঁদপুরের মতলব উত্তর উপজেলা জুড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। প্রচণ্ড গরম ও আর্দ্র আবহাওয়ার কারণে সারাদিন বিদ্যুৎ না থাকায় সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ে।

চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি–২ এর মতলব উত্তর জোনাল অফিস থেকে জানানো হয়েছে, লাইন ও ট্রান্সফরমার রক্ষণাবেক্ষণসহ গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ পরিবর্তনের কাজের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।

এতে ছেঙ্গারচর পৌরসভা, কলাকান্দা, মোহনপুর, এখলাশপুর, জহিরাবাদ, গজরা, ষাটনল, কালিপুর, ফতেপুর পশ্চিম, ফরায়জীকান্দি ও আমিরাবাদ ইউনিয়নের প্রায় এক লক্ষাধিক গ্রাহক ভোগান্তিতে পড়েন।

ছেঙ্গারচর বাজারের ব্যবসায়ী মো. উজ্জ্বল বলেন, ফ্রিজ, ফ্যান, লাইট কিছুই চলেনি। এই গরমে দোকানে বসে থাকা যায়নি। গত ১৭ অক্টোবরও এমন অবস্থার শিকার হয়েছি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগী হাসিনা বেগম (৪৫) বলেন, সকাল থেকে বিদ্যুৎ নেই, গরমে বাচ্চারা কষ্ট পাচ্ছে। ফ্যান বন্ধ, পরীক্ষা-নিরীক্ষা করা যাচ্ছে না। হাসপাতালে এসে চিকিৎসার চেয়ে কষ্টই বেশি পাচ্ছি।

একজন চিকিৎসক জানান, রোগী বেশি, গরমও প্রচণ্ড। জেনারেটর কিছুক্ষণ চলে, তারপর ফুয়েল শেষ হয়ে গেলে হাত-পাখা দিয়েই রোগীদের সামাল দিতে হয়।

স্থানীয় সচেতন মহল মনে করছে, রক্ষণাবেক্ষণ প্রয়োজনীয় হলেও দিনের বেলায় প্রচণ্ড গরমের সময় বিদ্যুৎ বন্ধ রাখায় ভোগান্তি বেড়েছে।

এ বিষয়ে জানতে চাইলে মতলব উত্তর জোনাল অফিসের এক প্রকৌশলী বলেন, এটি সম্পূর্ণ নির্ধারিত রক্ষণাবেক্ষণ কার্যক্রম। বিদ্যুৎ ব্যবস্থার নিরাপত্তা ও মান উন্নয়নের জন্য কিছু গুরুত্বপূর্ণ লাইন ও ট্রান্সফরমারে কাজ করা হচ্ছে। এজন্য পুরোদিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে হচ্ছে।

এ ব্যাপারে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ডেপুটি জেনারেল ম্যানেজার এর নাম্বারে একাধিক ফোন দিয়েও তাকে পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা