October 13, 2026, 4:46 am
শিরোনামঃ
ওজনে জ্বালানি কম, চাঁদপুরে দুই প্রতিষ্ঠান মালিকের জরিমানা সুনামগঞ্জে অবসরপ্রাপ্ত সেনাসদস্য কাজলের রহস্যজনক মৃত্যু, সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন মতলব উত্তরের মেঘনা নদীতে জেলেদের ধাওয়ায় ডুবল নৌ-পুলিশের স্পিডবোট, নিখোঁজ শটগান মতলব উত্তরে দোকানের তালা ভেঙে দুর্ধর্ষ চুরি চাঁদপুরে জেলেদের চাল চুরির ঘটনায় ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত কোটচাঁদপুরে ৫০ মণ্ডপে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি সুন্দরবনে বনদস্যু সম্রাট বাহিনীর আস্তানা থেকে চার জেলে উদ্ধার ; কোস্টগার্ডের সফল অভিযান মতলবে নবীজিকে নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার ব্যক্তির সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন দুবলার চরের শুঁটকি অর্থনীতি ও পর্যটন ; সম্ভাবনার আড়ালে অব্যবস্থাপনা মতলব উত্তরে মুরগির খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবক মৃত্যু

রাজনীতিক দলগুলোর সমর্থন না পেলে ইসি’র সব উদ্যোগ নিষ্ফল হবে: সিইসি

বিশেষ প্রতিনিধি, ঢাকা :

আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অংশীজনের সঙ্গে আয়োজিত সেমিনারের উদ্বোধনী বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেন, রাজনীতিক দলগুলোর সমর্থন না পেলে ইসির সব ধরনের উদ্যোগ নিষ্ফল হবে।

এ সেমিনারে বিএনপি, জামায়াত, এনসিপিসহ অন্তত ২১টি দলের প্রতিনিধি সেমিনারে অংশ নিয়েছেন।

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোট গ্রহণে ছোট পরিসরে হলেও পোস্টাল ব্যালট, অনলাইন ভোটিং ও প্রক্সি ভোটিংয়ের যে কোনো পদ্ধতি চালু করার বিষয়ে উদ্যোগী বর্তমান নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে রাজনৈতিক দলসহ সব অংশীজনের সমর্থন চেয়েছেন ইসি।

সেমিনারে সিইসি বলেন, আপনাদের উপস্থিতিতে আমরা মনে করি, নির্বাচন কমিশনের সব ধরনের কাজে আপনাদের সমর্থনের পরিচয়।

এ সময় দল, গণমাধ্যমসহ সবার আগ্রহ ও সমর্থনের কথা তুলে ধরেন সিইসি। তিনি বলেন, আমরা যখন দায়িত্ব নিই, প্রথম থেকেই প্রবাসী বাংলাদেশিদের ভোটিং আগামী নির্বাচনে চালু করার বিষয়ে উদ্যোগী হই। আমরাও ওয়াদাবদ্ধ, প্রবাসীদের ভোটের বিষয়ে প্রধান উপদেষ্টাও জাতির কাছে একই ওয়াদা করেছেন।

তিনি জানান, প্রবাসীরা বরাবরই তাদের ভোটের ব্যবস্থা করার দাবি জানিয়ে এসেছেন। গণমাধ্যমেও লেখালেখি দেখি, রাজনৈতিক নেতারাও একই বিষয়ে সোচ্চার। আমরা প্রথম থেকেই এ বিষয় নিয়ে কাজ করছি। একটি সঠিক অপশন বের করার চেষ্টা করা হচ্ছে।

দেশের আর্থসামাজিক, রাজনৈতিক বাস্তবতা, লেভেল অব এডুকেশন-সব মিলিয়ে একটা সিদ্ধান্ত নিতে হয় উল্লেখ করে সিইসি বলেন, আমাদের বিশেষজ্ঞরা কয়েক মাস ধরে অক্লান্ত পরিশ্রম করেছেন। কিছু সাজেশন দিয়েছেন। আমাদের সময়ের স্বল্পতা ও সীমাবদ্ধতার মধ্যে আপনাদের সঙ্গে আলোচনা করে আমরা কি করছি, তা তুলে ধরা হচ্ছে। আমরা কী করেছি, কোথায় এসে দাঁড়িয়েছি, অভিজ্ঞতা কী তা শেয়ার করতে চাই।

অংশীজনের মূল্যবান পরামর্শ পেলে তা বিবেচনার আশ্বাস দিয়ে সিইসি বলেন, আপনাদের পরামর্শ নিয়েই আমরা এগোতে চাই। আর সর্বোপরি, আমাদের রাজনৈতিক নেতারা যদি সমর্থন না দেন, আমাদের যত এক্সারসাইজ আছে ইট উইং অল অ্যান্ড ইন ফিউটিলিটি।

যদি আমরা রাজনৈতিক দলের সমর্থন না পাই সব নিষ্ফলে পর্যবসিত হবে বলে মন্তব্য করে সিইসি বলেন, এ সব কাজে প্রবাসী ভোটিং যে সিম্পলিসিটি, আইন কানুন পরিবর্তন, কম খরচ ও মানুষের বিশ্বাস নিশ্চিত করে আমাদের আগাতে হবে।

বিশিষ্ট নাগরিকদের মাধ্যমে ইসির কাজ জাতিকে অবহিত করা হবে বলে জানান তিনি। সেমিনারে নিজের অবস্থান তুলে ধরার পাশাপাশি পরবর্তীতে লিখিতভাবেও মতামত দেওয়ার আহ্বান জানান সিইসি।

আগামী নির্বাচনে ছোট পরিসরে হলেও প্রবাসীদের ভোটিং চালু করার প্রত্যয় ব্যক্ত করে সিইসি বলেন, আমরা চাই পরবর্তী নির্বাচনে অন্তত শুরু করতে চাই। অন্তত যাত্রা শুরু হোক। পৃথিবীর বিভিন্ন দেশে শুরু করে আবার এগোতে পারেনি। অনেক দেশ চালু করেছে, অনেক দেশ চালু করতে পারেনি। আমরা চালু করতে চাই, অন্তত সীমিত পরিসরে শুরু করতে চাই।

 

তথ্যসূত্র : ইত্তেফাক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা