October 8, 2026, 7:07 am
শিরোনামঃ
এনসিপি থেকে পদত্যাগ করলেন ছেংগারচর পৌরসভার আহ্বায়ক ইলিশ প্রজনন: চাঁদপুরের পদ্মা-মেঘনায় মধ্যরাত থেকে নিষেধাজ্ঞা শুরু চাঁদপুরে ২২ হাজারের পর আড়াই হাজার ইয়াবা উদ্ধার, আটক ‘চিহ্নিত’ কারবারি মেঘনায় টাস্কফোর্স : নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরলে তাৎক্ষণিক ব্যবস্থা মা ইলিশ রক্ষায় মতলব উত্তরে টাস্কফোর্সের প্রস্তুতি সভা মতলব উত্তরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ দুর্গোৎসব উপলক্ষে সনাতনীদের সঙ্গে এমপির মতবিনিময় মতলব উত্তরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ মতলব উত্তরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষয়ক্ষতি রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ

সনক এর আয়োজনে আবৃত্তি কর্মশালা ও সনদ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন ; তরুণ প্রজন্মকে সংস্কৃতিমনস্ক করে গড়ে তুলতে আবৃত্তি চর্চার আহ্বান অতিথিদের

নিজস্ব প্রতিনিধি॥

মতলব দক্ষিণের অন্যতম সাংস্কৃতিক সংগঠন “সনক এর আয়োজনে দিনব্যাপী উচ্চারণ উপস্থাপনা ও আবৃত্তি কর্মশালা ও সনদ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

আজ শনিবার সকাল ৯টা থেকে মতলব দক্ষিণ উপজেলা পরিষদ মিলনায়তনে কর্মশালার কার্যক্রম শুরু হয়। এতে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী ও আবৃত্তিপ্রেমীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— সনক এর উপদেষ্টা রাশেদ বাবু, প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কথা আবৃত্তি চর্চা কেন্দ্র ঢাকা’র  কাজি বুশরা আহমেদ তিথি, কণ্ঠশিল্প বাংলা কুমিল্লা’র প্রশিক্ষক ও পরিচালক সাব্বির আহমেদ খান, সনক-এর সভাপতি সাঈয়েদুল আরেফিন শ্যামল, সাধারণ সম্পাদক বদরুননাহার লরিন এবং যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন মিয়াজী।

এছাড়াও উপস্থিত ছিলেন, সংগঠনের কর্মকর্তা আল আমিন ভূইয়া, এ এস পলাশ,বদিউল আলম বাবু, কামরুল হাসান, সুমন সাহা, ইব্রাহীম খলিলসহ আরও অনেকে।

অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, আবৃত্তি কেবল শিল্প নয়— এটি মননশীল ও মানবিক সমাজ গঠনের হাতিয়ার। তরুণ প্রজন্মকে সংস্কৃতি ও সাহিত্যচর্চার মাধ্যমে ইতিবাচক পথে এগিয়ে নিতে নিয়মিত এমন আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান তাঁরা।

দিনব্যাপী কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয় এবং মনোজ্ঞ আবৃত্তি পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা