October 15, 2026, 1:33 pm
শিরোনামঃ
সিরাজগঞ্জে পৃথক মাদক মামলায় দুজনের কারাদণ্ড দুর্যোগ ও শরণার্থী সহায়তায় সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ছে, উপকার পাচ্ছেন টেকনাফের রোহিঙ্গারাও বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে প্রথমবার ডাক পেলেন ওয়েস্ট ইন্ডিজের কেভিন উইকহ্যাম খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা থাকতে পারে প্রায় অপরিবর্তিত সৌদি আরবগামী ফ্লাইট বাতিলে যাত্রীদের ভোগান্তি কমাতে দ্রুত পদক্ষেপের আহ্বান জামায়াত আমিরের মুহাম্মদ ইউনূসকে হেনস্তার অভিযোগে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি মার্কিন বাণিজ্য চুক্তির খপ্পরে বাংলাদেশ সোনালী ও স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের কোর ব্যাংকিং সফটওয়্যার হালনাগাদ হচ্ছে নতুন বিধি করে সরকারি কর্মচারীদের অর্জিত পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না মতলব দক্ষিণে বিলে কম্বল মোড়ানো বস্তা থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

সারাদেশে ৫০ হাজার আওয়ামী লীগের কর্মীর করুণ অবস্থা দাবি আ.লীগের

বিশেষ প্রতিনিধি, ঢাকা :

গত ৫ আগস্ট সরকারপ্রধানের পদ ছেড়ে দেশ থেকে চলে যায় আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। এর পরই দলটির অধিকাংশ নেতা-কর্মীরা আত্মগোপনে চলে যান। কোন প্রকার পূর্বপ্রস্তুতি না থাকায় অনেক এরই মধ্যে আর্থিক সংকটে পড়েছেন।

জানা গেছে ই-মেইল ও মেসেজের মাধ্যমে দলের কেন্দ্রীয় কমান্ডকে ৫০ হাজার কর্মী নিজেদের করুণ অবস্থার কথা জানিয়েছেন।

আজ শুক্রবার সকালে আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করা এক পোস্টে এ দাবি করে দলটি।

সেখানে বলা হয়, এই সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দুস্থ কর্মীদের পাশে দাঁড়ানো। তৃণমূলের প্রায় ৫০ হাজার কর্মী ই-মেইল ও মেসেজের মাধ্যমে তাঁদের করুণ অবস্থার কথা জানিয়েছেন। বিশেষ করে অনুরোধ করেছেন তাঁদের পরিবার বাঁচাতে। অনেকেই মামলা, হামলা ও গ্রেপ্তারের কারণে বাড়িতেও অবস্থান করতে পারছেন না।

পোস্টে আরও বলা হয়, দেশে বা প্রবাস থেকে যারা দুস্থ নেতা-কর্মীদের পাশে দাঁড়াতে আগ্রহী, তাদের ই-মেইল বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলা হয়েছে। সেখানে দুস্থদের তথ্য সরবরাহ করা হবে। সেখানে ই-মেইল ঠিকানা দেওয়া হয়েছে— info@albd.org এবং হোয়াটসঅ্যাপ +১ (৯১৭) ৫৬৯-৯৩২৭।

গত ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের অনেক নেতা-কর্মী আর্থিক সংকটে আছেন দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা পোস্ট দিয়েছেন। এতে দলটির কেউ কেউ সাহায্য-সহযোগিতাও করেছেন। সহযোগিতাকারীদের আওয়ামী লীগ ধন্যবাদ জানিয়েছে। তবে কারও ব্যক্তিগত মোবাইল নম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করতে নিষেধ করা হয়েছে।

আওয়ামী লীগ দাবি করেছে, জুলাই-আগস্ট পুরো মাস এবং চলতি সেপ্টেম্বর মাসেও আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর হামলা, গণহত্যা, লুটপাট, অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হচ্ছে। সেই তথ্য দলটি এখনো সংগ্রহ করছে।

হামলা-মামলার চিত্র তুলে ধরে পোস্টে বলা হয়, দেশের প্রতিটি জেলা, মহানগর, উপজেলা, ইউনিয়ন, এমনকি কয়েক হাজার ওয়ার্ড পর্যায়েও হামলা হয়েছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের ওপর। তাঁদের সবকিছুই লুট করেছে ‘বিএনপি’ ও ‘জামায়াতের’ সন্ত্রাসীরা।

মহানগর ও জেলা, উপজেলা পর্যায়ে একেকজন নেতা-কর্মীর বিরুদ্ধে ৫ থেকে ১০টি পর্যন্ত ‘মিথ্যা মামলা’ দেওয়া হয়েছে বলেও উল্লেখ করা হয় পোস্টে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা