October 13, 2026, 4:18 am
শিরোনামঃ
ওজনে জ্বালানি কম, চাঁদপুরে দুই প্রতিষ্ঠান মালিকের জরিমানা সুনামগঞ্জে অবসরপ্রাপ্ত সেনাসদস্য কাজলের রহস্যজনক মৃত্যু, সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন মতলব উত্তরের মেঘনা নদীতে জেলেদের ধাওয়ায় ডুবল নৌ-পুলিশের স্পিডবোট, নিখোঁজ শটগান মতলব উত্তরে দোকানের তালা ভেঙে দুর্ধর্ষ চুরি চাঁদপুরে জেলেদের চাল চুরির ঘটনায় ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত কোটচাঁদপুরে ৫০ মণ্ডপে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি সুন্দরবনে বনদস্যু সম্রাট বাহিনীর আস্তানা থেকে চার জেলে উদ্ধার ; কোস্টগার্ডের সফল অভিযান মতলবে নবীজিকে নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার ব্যক্তির সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন দুবলার চরের শুঁটকি অর্থনীতি ও পর্যটন ; সম্ভাবনার আড়ালে অব্যবস্থাপনা মতলব উত্তরে মুরগির খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবক মৃত্যু

সৌদি আরবের সঙ্গে মিল রেখে মতলব উত্তরের কয়েকটি এলাকায় উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর

মমিনুল ইসলাম:
Oplus_131072

সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মধ্য পাঁচআনী দক্ষিণ পাঁচআনী, দেওয়ানকান্দি, বাহেরচর পাঁচআনী, লতুরদী, মধ্য মাথাভাঙ্গাসহ কয়েকটি এলাকায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।

রবিবার (৩০ মার্চ) সকাল ৯.৩০ মিনিটে সময় মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের মধ্য পাঁচআনী গাইবি জামে মসজিদে প্রাঙ্গণে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। হাফেজ মাওলানা মুদ্দাসিসর আহমেদ খান এ জামাতের ইমামতি করেন। আর দেওয়ানকান্দি এলাকায় ঈদুল ফিতর নামাজ পড়ান হাফেজ মাওলানা আরিফু ইসলাম।

জানা গেছে, ১৯২৮ সাল থেকে ওইসব গ্রামের লোকজন সৌদি আরবের সঙ্গে মিল রেখে ইসলামের সব ধর্মীয় রীতি-নীতি অনুসরণ করে আসছেন। মসজিদে নামাজের আগেই একে অপরের সঙ্গে কোলাকুলি ও নামাজ শেষে মিষ্টি মুখ করেন তারা। ঈদ উপলক্ষ্যে একে অন্যের বাড়িতে যাচ্ছেন শুভেচ্ছা বিনিময়ের জন্য। সৌদি আরবের সঙ্গে মিল রেখেই ১৯২৮ সাল থেকে আগাম ঈদ উদযাপন করে আসছেন তারা।

দেওয়ানকান্দি গ্রামে আগাম ঈদুল ফিতর উদযাপন করা মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক বোরহান উদ্দিন ডালিম বলেন, ইমাম আবু হানিফার মতাদর্শে বিশ্বের যে কোনো দেশের আকাশে চাঁদ দেখা গেলে ঈদ উদযাপন করতে হবে। ১২০০-১৩০০ বছর আগে চাঁদ দেখার খবর পেতে দেরি হওয়াতে একদিন পরে ঈদ হতো। কিন্তু এখন তথ্য প্রযুক্তির যুগে চাঁদ ওঠার খবর মুহূর্তে জানা যাচ্ছে। তাই যে কোনো জায়গায় চাঁদ দেখা গেলেই ঈদ উদযাপন করা উচিত। তাই দীর্ঘদিন ধরে আমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা