October 10, 2026, 10:56 pm
শিরোনামঃ
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ চাঁদপুরে নিষিদ্ধ চায়না জালসহ ৩ জেলে গ্রেপ্তার মতলব উত্তরে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির কমিটি গঠন চাঁদপুরে দুর্গাপূজায় ২৩২ মণ্ডপে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ, চলছে রং-তুলির শেষ আঁচড় মা ইলিশ রক্ষা অভিযানে মেঘনা নদীতে কারেন্ট জাল ও চায়না চাই জব্দ, গ্রেপ্তার ৩ ষাটনলে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা শাহ আলম ভূঁইয়ার, মাদকমুক্ত মডেল ইউনিয়ন গড়ার অঙ্গীকার মতলবের ডাকঘরগুলোতে ঝুঁকি নিয়ে সেবা, জরাজীর্ণ ভবনে আতঙ্ক ফেসবুকে নবীজিকে নিয়ে কটূক্তির অভিযোগ, যুবককে ধরে পুলিশে দিল জনতা চাঁদপুরে বিশ্ব ডাক দিবসে বর্ণাঢ্য র‌্যালী চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্ট দগ্ধ শিশু পাঁচদিন পরে মৃত্যু, অপর শিশু আশঙ্কাজনক

৫৭ বছর পর নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ে প্রথম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অভিভাবক নির্বাচন

মমিনুল ইসলাম:
Oplus_16908288

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্যদের নির্বাচন। বিদ্যালয় প্রতিষ্ঠার ৫৭ বছর পর এ প্রথমবারের মতো এমন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হলো।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১০টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত চলে। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রহমত উল্ল্যা এর উপস্থিতিতে ভোট গণনা সম্পন্ন হয়।

পুরুষ অভিভাবক শাখায় মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে এরফান মিয়া (ভূট্টু) ২নং ব্যালট নিয়ে সর্বাধিক ১৯৭ ভোট পেয়ে নির্বাচিত হন। সফিউল্লাহ নিজাম মিয়া (৭নং ব্যালট) ও টিপু শিকদার (৫নং ব্যালট) সমান ১৩৮ ভোট পেয়ে নির্বাচিত হন। এছাড়া ইউসুফ আলী ১২২ ভোট পেয়ে জয়লাভ করেন। মহিলা অভিভাবক সদস্য পদে মোসাম্মদ কামরুন্নাহার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

অন্য প্রার্থীদের মধ্যে জসিম খান (৪নং ব্যালট) পেয়েছেন ১২১ ভোট, ৮নং ব্যালটধারী প্রার্থী পেয়েছেন ৮২ ভোট, মাইনুল ইসলাম (৬নং ব্যালট) ৫৫ ভোট এবং জাকির হোসেন (৩নং ব্যালট) ৫৪ ভোট পান।

বিদ্যালয়ে মোট শিক্ষার্থী ৭৩৬ জন, ভোটার ৬৫১ জন, মোট কাস্টিং ভোট ৩৪২টি, এর মধ্যে ৩৫টি ভোট বাতিল হয়।

অভিভাবক ভোটার সাইফুল ইসলাম, মো. আলম মিয়াজি, টিপু সুলতান বলেন, বিদ্যালয়ে এত সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন হবে, তা ভাবিনি। প্রশাসন ও শিক্ষকরা সুন্দরভাবে নির্বাচনটি পরিচালনা করেছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফুল ইসলাম বলেন,মবিদ্যালয়ের ইতিহাসে এটি একটি স্মরণীয় দিন। শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত।

প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুল আলম বলেন, নির্বাচন সম্পূর্ণ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়েছে। অভিভাবক ও শিক্ষক সমাজের সহযোগিতা প্রশংসনীয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা