August 10, 2026, 10:11 pm
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

হরিপুর হাজী সুরুজ মিয়ার পরিবারের পক্ষ থেকে বানবাসিদের জন্য উপহার বিতরণ

বুড়িচং কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লা বুড়িচং উপজেলার হরিপুরে বানবাসিদের জন্য হরিপুর হাজী সুরুজ মিয়ার পরিবারের পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

৩০ সেপ্টেম্বর সোমবার সকালে দক্ষিণ হরিপুর ঈদগাহ মাঠে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

উপহার বিতরণ অনুষ্ঠানে হাজী সুরুজ মিয়ার সভাপতিত্বে এবং বুড়িচং দারুল সালাম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রবিউল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হাজী জসিম উদ্দিন জসিম।

প্রধান অতিথির বক্তব্যে হাজী জসিম উদ্দিন বলেন, বন্যার সময় আমি সহ এই বুড়িচং উপজেলার বিএনপির নেতাকর্মীরা দিনরাত এক করে বানবাসি মানুষের জন্য কাজ করেছে। আজকে বানবাসি মানুষের জন্য হাজী সুরুজ মিয়ার পরিবার যে আয়োজনটি করেছে তা সত্যি প্রশংসনীয় একটি কাজ। সবাইকে এভাবে এগিয়ে আসার দরকার। বিএনপি ক্ষমতায় আসলে বুড়িচং ব্রাহ্মণপাড়ায় সর্বোচ্চ উন্নয়নমূলক কাজ করা হবে।

উপহার বিতরণ অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা ওবাইদুস সোবহান মামুন সাঈদী।

এ সময় মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. কবির হোসেন, বুড়িচং উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু ইউসুফ তুহিন, সাবেক সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবির বাবুল, বুড়িচং উপজেলা যুবদলের আহবায়ক জাবেদ কাউছার সবুজ, বুড়িচং উপজেলা যুবদলের সদস্য সচিব মো. দেলোয়ার হোসেন দোলন, যুগ্ম আহবায়ক মো. মনির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. নজরুল ইসলাম ভূইয়া,  উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নাজির মাহমুদ নসির, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মিয়া মোহাম্মদ সোহাগ পারভেজ, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, বুড়িচং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইকবাল হোসেন ভূঁইয়া,পীরযাত্রাপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মাহবুবুর রহমান মাসুম প্রমুখ।

উপহার অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সদস্য মো. আরিফুল ইসলাম সুমন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা