November 26, 2026, 7:25 am
শিরোনামঃ
সর্বোত্তম কথা হলো কুরআন! ধনাগোদা নদী জুড়ে অবৈধ ফাঁদের সাম্রাজ্য! দ্বীন ইসলাম প্রচার করে অর্থ বা বিনিময় গ্রহণ কি হালাল ; পবিত্র কোরআন কী বলে? দীর্ঘদিনের দাবি উপেক্ষিত, প্রতিদিন নদী পারাপারে ভোগান্তি পোহাচ্ছেন হাজারো শ্রমজীবী মানুষ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে নতুন প্রস্তাব, ১৫ শতাংশ বৃদ্ধির চিন্তা মালিকপক্ষের গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সাতক্ষীরায় টানা বৃষ্টিতে ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত চীনের এক কর্মকর্তার মৃত্যুদণ্ড, বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের অভিযোগ রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন কূটনৈতিক তৎপরতা, মিয়ানমারের ওপর চাপ বাড়াতে চায় বাংলাদেশ জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান প্রধানমন্ত্রীর, এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক

বিচারবিভাগের রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুণঃপ্রবর্তনের সুযোগ এসেছে : হাবিব উন নবী সোহেল

মোঃআবদুল্লাহ, বুড়িচং প্রতিনিধি।।

কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী সোহেল বলেছেন ; বিচারবিভাগের রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুণঃপ্রবর্তনের সুযোগ এসেছে।

অন্তর্ভুক্ত সরকারের প্রধান উপদেস্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে জাতির এবং আমাদের প্রত্যাশা খুব শীগ্রই দেশে একটি নির্বাচনের ব্যবস্থা করে নিরেপক্ষ নির্বাচন উপহার দেবেন। দেশের জনগণ যেই মুল্যবান ভোটের অধিকার হারিয়েছিল সেই ভোটের অধিকার ফিরে পাবেন নির্বাচনের মাধ্যমে। যেই গনতন্ত্র কে শেখ হাসিনা হত্যা করেছিল সেই গনতন্ত্র ফিরে পাবে।

শুক্রবার বিকেলে কুমিল্লার বুড়িচং উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে ইছাপুরায় কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী সোহেল।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক কুমিল্লা বিভাগের অধ্যক্ষ সেলিম ভূইয়া।

উদ্বোধন করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক এবং কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পূর্ণবাস সম্পাদক হাজী আমিন উর রশিদ ইয়াছিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল, কুমিল্লা মহানগর বিএনপির আহবায়ক উদবাতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হাজী মোঃ জসিম উদ্দিন জসিম, কুমিল্লা মহানগর বিএনপির সদস্য সচিব ইউসূফ মোল্লা টিপু, দক্ষিণ জেলা কৃষক দলের আহবায়ক মোঃ মোস্তফা জামান।

শুভেচ্ছা ও স্বাগত বক্তব্য রাখেন আমেরিকার সিটি বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং উপজেলা বিএনপির উপদেষ্টা মোঃ জাহাঙ্গীর হোসেন ভূইয়া।

সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোঃ কবির হোসেন।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা