November 26, 2026, 7:31 am
শিরোনামঃ
সর্বোত্তম কথা হলো কুরআন! ধনাগোদা নদী জুড়ে অবৈধ ফাঁদের সাম্রাজ্য! দ্বীন ইসলাম প্রচার করে অর্থ বা বিনিময় গ্রহণ কি হালাল ; পবিত্র কোরআন কী বলে? দীর্ঘদিনের দাবি উপেক্ষিত, প্রতিদিন নদী পারাপারে ভোগান্তি পোহাচ্ছেন হাজারো শ্রমজীবী মানুষ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে নতুন প্রস্তাব, ১৫ শতাংশ বৃদ্ধির চিন্তা মালিকপক্ষের গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সাতক্ষীরায় টানা বৃষ্টিতে ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত চীনের এক কর্মকর্তার মৃত্যুদণ্ড, বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের অভিযোগ রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন কূটনৈতিক তৎপরতা, মিয়ানমারের ওপর চাপ বাড়াতে চায় বাংলাদেশ জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান প্রধানমন্ত্রীর, এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক

মেয়াদ উত্তীর্ণ কমিটি বাদ দিয়ে তৃণমূলের অংশগ্রহণে কমিটি গঠনের দাবীতে ফরাজীকান্দি ইউনিয়নে বিএনপি‘র গণমিছিল

মতলব উত্তর প্রতিনিধি:
Oplus_131072

বিভাগীয় সাংগঠনিক টিম ও চাঁদপুর জেলা বিএনপির নির্দেশনা উপেক্ষা করে অগঠনতান্ত্রিকভাবে বিভিন্ন ওয়ার্ডের পকেট কমিটি গঠন করার প্রতিবাদে এবং মেয়াদ উত্তীর্ণ সকল কমিটি বাদ দিয়ে তৃণমূলের  প্রত্যক্ষ অংশগ্রহণে কমিটি গঠনের দাবীতে মতলব উত্তরের ফরাজীকান্দি ইউনিয়নের ৪নং ওয়ার্ডে বিএনপি‘র গণমিছিল অনুষ্ঠিত হয়েছে ৷

বিএনপি‘র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনা অনুযায়ী তৃণমূলের প্রত্যক্ষ অংশগ্রহণে কমিটি গঠনের দাবিতে চাঁদপুর জেলা বিএনপি‘র যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদার নির্দেশে ৩১ দফা বাস্তবায়নে ফরাজীকান্দি ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপি, যুবদল, তাঁতী দল, শ্রমিকদল, ছাত্রদলসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয় ৷

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে মিছিলটি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সরদারকান্দি কিন্ডারগার্টেন সমনে থেকে বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক-প্রদক্ষিণ করে বাদামতলী বাজারে এসে সংক্ষিপ্ত সমাবেশে রূপ নেয়।

সমাবেশে ফরাজীকান্দি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সভাপতি গোলাম হেসেন গাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সফিকুর রহমান প্রধানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরাজীকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াছিন মোল্লা।

বক্তব্য রাখেন, ফরাজীকান্দি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি তারেক সরকার, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, সাবেক সাংগঠনিক সম্পাদক কবির মজুমদার, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আহমেদ হোসেন মিন্টু, সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান লালু, সাবেক ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক ও যুবদলের যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেন রনি, মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি আবুল বাশার ছগির, তাতীদলের সাংগঠনিক সম্পাদক ফারুক বেপারী, উপজেলা যুবদল নেতা জাকির হোসেন বেপারী, বিএনপি নেতা অলু দেওয়ান, মিনু দেওয়ান, মনির হোসেন মৃধা, যুবদল নেতা শেখা মোল্লা, ছোলেয়মান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা