August 15, 2026, 1:02 pm
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

বুড়িচং-ব্রাহ্মণপাড়া বাসীর ভাগ্য উন্নয়নে কাজ করে যাবো : ব্যারিস্টার আব্দুল্লাহ আল-মামুন

স্টাফ রিপোর্টার।।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের খ্যাতনামা আইনজীবি ব্যারিস্টার আব্দুল্লাহ আল-মামুন বলেছেন যে, বুড়িচং-ব্রাহ্মণপাড়া মানুষের পাশে সবসময় থাকতে চাই। তাদের পাশে থেকে সুখ দুঃখের ভাগী হতে চাই। এলাকার মানুষ ব্রিটিস আমল থেকে ভদ্র ও শিক্ষিত, তাদের ভাগ্য উন্নয়নে আমৃত্যু কাজ করে যাবো।

কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির সম্ভাব্য প্রার্থী ব্যারিস্টার আব্দুল্লাহ আল-মামুন শুক্রবার দুপুরে তার কুমিল্লা কার্যালয়ে বুড়িচং প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, যুব সমাজকে মাদক থেকে রক্ষা করতে হবে, তাদেরকে শিক্ষিত করার মাধ্যমে জনশক্তিতে রুপান্তর হবে।

এদিকে সাংবাদিকদের সাথে আলোচনা শেষে বিকেলে তার নিজ বাসবভনে দলীয় নেতাকর্মীদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখে ব্যারিস্টার আব্দুল্লাহ আল-মামুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিপি  ইঞ্জিনিয়ার ইদ্রিস মেহেদী এবং পরিচালনা করেন এডভোকেট মোঃ জহিরুল ইসলাম। ।

সভায় বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার ১৭ টি ইউনিয়ন থেকে আগত বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, ব্যারিস্টার আব্দুল্লাহ আল-মামুন একজন শিক্ষিত,  সৎ ও পরিশ্রমী মানুষ। তিনি বিজ্ঞ আইনজীবি হিসেবে শুধু দেশে নয় আন্তর্জাতীক অঙ্গণে একজন পরিচিত মুখ। আগামী দিনে তিনি এ আসন থেকে নির্বাচিত হলে বুড়িচং – ব্রাহ্মণপাড়া মানুষের ভাগ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে।

আলোচনা সভায় বক্তব্য রাখেন,জেলা বিএনপি নেতা শাহ মোহাম্মদ সেলিম, ষোলনল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ  সুলতান আহমদ, মোঃ তারেক মাহমুদ, মফিজুল ইসলাম,  মোঃ রাকিব, এমরান মাষ্টার, মোঃ  নাছির উদ্দিন,  মোঃ হাছান, মোঃ মিজানুর রহমান,  মোঃ আলী হোসেন।  উপস্থিত ছিলেন এডভোকেট আহাদ, এডভোকেট সফিউল্লাহ, এডভোকেট আল মামুন খন্দকার, এডভোকেট মনিরুল ইসলাম, এডভোকেট আবদুল্লাহ আল মামুন,  এডভোকেট আবুল কালাম, এডভোকেট শাহিন হোসেন মিঠু জয়নাল হিজারী প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা