October 1, 2026, 7:04 pm
শিরোনামঃ
আল-কোরআন ও হাদিসের আলোকে শহীদ কে? মা ইলিশ রক্ষা : নিষেধাজ্ঞার পাশাপাশি জেলেদের বাঁচানোর দায়িত্বও চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দ্রব্যমূল্য : বাজার নিয়ন্ত্রণে শুধু অভিযান কি যথেষ্ট? চাঁদপুরে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ৩৩ আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের প্রশিক্ষণ শেষে অনুদান ও সনদ বিতরণ বাগেরহাট জেলা হাসপাতালে ৬ বছর ধরে নেই চক্ষু বিশেষজ্ঞ ; দুটি পদই শূন্য, চোখের চিকিৎসায় বেসরকারি হাসপাতাল বা খুলনায় ছুটছেন রোগীরা

মতলব উত্তরে লুধুয়া স্কুল এন্ড কলেজের নির্মাণধীন স্থাপনা কাজের পাথর চুরির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে!

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার লুধুয়া স্কুল এন্ড কলেজের নির্মাণধীন স্থাপনা কাজের পাথর চুরির অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৪ জানুয়ারি দুপুরের দিকে ছয় চাক্কা ট্রাক্টর নিয়ে লুধুয়া স্কুল এন্ড কলেজের হোস্টেল নির্মানের জন্য রক্ষিত পাথর বোঝাই করছিল, তা দেখে সন্দেহ হলে স্থানীয়রা পাথর বোঝাই ছয়চাক্কা ট্রাক্টর আটক করে।

ট্রাক্টর ড্রাইভার জানান, লুধুয়া গ্রামের বশির উদ্দিন পাটোয়ারী ছেলে মোকাদ্দাস পাটোয়ারীর কথায় আমি এখান থেকে অন্যত্র পাথর নেয়ার জন্য গাড়ি লোড করছি।

বিষয়টি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট আকাশ ঠিকাদারের প্রতিনিধিকে বিষয়টি জানায়। ঠিকাদারের পক্ষে রাসেল কিছু জানে না বলায় বিষয়টি নিয়ে আরো সন্দেহ জাগে।

গতকাল রবিবার দুপুরে সংবাদ কর্মীরা সংবাদ সংগ্রহের জন্য লুধুয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কার্যালয়ে গেলে  কলেজ কর্তৃপক্ষ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ বিষয়টি মিমাংসা করেছে বলে সংসবাদ কর্মীদের জানায়।

অভিযুক্ত মোকাদ্দাস পাটোয়ারী বলেন, অন্য এক ঠিকাদারের নির্মাণ কাজে পাথরের সংকট দেখা দেওয়ায় পাথর নিতে চেয়েছি। আমি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নিতে এসেছি এটা আমার ভূল হয়েছে।

এ বিষয়ে লুধুয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জাকির হোসেন বলেন, মোকাদ্দাস যে ভূল করেছে সেজন্য একটি অঙ্গীকারনামা দিয়ে গেছে।

উল্লেখ্য, মোকাদ্দাস পাটোয়ারী বিএনপির রাজনীতিতে সরাসরি যুক্ত রয়েছে। ফতেপুর পূর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি প্রার্থী হিসেবে ব্যানার ফেস্টুনে তার নাম লেখা রয়েছে। তিনি রাজনৈতিক পরিচয় দিয়ে এলাকায় বিগতদিন নানা অনিয়ম করে আসছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা