November 26, 2026, 8:05 am
শিরোনামঃ
সর্বোত্তম কথা হলো কুরআন! ধনাগোদা নদী জুড়ে অবৈধ ফাঁদের সাম্রাজ্য! দ্বীন ইসলাম প্রচার করে অর্থ বা বিনিময় গ্রহণ কি হালাল ; পবিত্র কোরআন কী বলে? দীর্ঘদিনের দাবি উপেক্ষিত, প্রতিদিন নদী পারাপারে ভোগান্তি পোহাচ্ছেন হাজারো শ্রমজীবী মানুষ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে নতুন প্রস্তাব, ১৫ শতাংশ বৃদ্ধির চিন্তা মালিকপক্ষের গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সাতক্ষীরায় টানা বৃষ্টিতে ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত চীনের এক কর্মকর্তার মৃত্যুদণ্ড, বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের অভিযোগ রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন কূটনৈতিক তৎপরতা, মিয়ানমারের ওপর চাপ বাড়াতে চায় বাংলাদেশ জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান প্রধানমন্ত্রীর, এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক

বুড়িচং উপজেলার সুলতানপুরে ব্যাটালিয়ন (৬০ বিজিবি) কর্তৃক ৫জন ভারতীয় নাগরিক আটক!

মোঃ আবদুল্লাহ বুড়িচং।।

কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার সীমান্তবর্তী এলাকায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ফকিরমোড়া নামক স্থান হতে সংকুচাইল বিওপির টহল দল কর্তৃক ভারতীয় নাগরিক আটক হয়েছেন।

আটককৃতরা হলেন, মোঃ হোসেন মিয়া (৫৮), পিতা- মৃত মুকতল হোসেন, গ্রাম-নজরপোড়া, পোষ্ট-কলসীমোড়া, থানা-বক্সনগর, জেলা-সিপাহীজলা (ভারত)-কে আটক করে।

এছাড়াও অদ্য ০৬ জানুয়ারি ২০২৫ তারিখ সকাল ১০:২০ ঘটিকায় সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর চন্ডিদ্বার বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার সীমান্তবর্তী এলাকায় টহল পরিচালনাকালে   ৪৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কুইয়াপানিয়া নামক স্থান হতে ০৩ জন ভারতীয় নাগরিক যথাক্রমেঃ (ক) দোজন দেব বার্মা (৩৫), পিতা-মৃত নন্দলাল দেব বার্মা, (খ) তমে দেব বার্মা (৩৩), পিতা-মৃত সচীন্দ্র দেব বার্মা এবং (গ) বিমল দেব বার্মা (৩৬), পিতা-মৃত রবি দেব বার্মা, সকলের গ্রাম-নন্দকুমার পাড়া, পোষ্ট-কমলসাগর, থানা-মধুপুর, জেলা-সিপাহীজলা (ভারত) ও একই দিন সকাল ১১:২০ ঘটিকায় কসবা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কালিকাপুর নামক স্থান হতে কসবা বিওপির টহল দল কর্তৃক ভারতীয় নাগরিক মোঃ বাদশা মিয়া (৩০), পিতা- মৃত আলী মিয়া, গ্রাম-মিয়া পাড়া, পোষ্ট-কমলা সাগর, থানা-মধুপুর, জেলা-সিপাহীজলা (ভারত)

উক্ত আটককৃত ব্যক্তিদেরকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ভারত হতে বাংলাদেশে চোরাচালানী পন্য পাচারে সহায়তা ও চিনি পাচার করার উদ্দেশ্যে অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা