August 15, 2026, 1:02 pm
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

বুড়িচং ব্রাহ্মণপাড়ার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : ব্যারিস্টার আব্দুল আল মামুন

বুড়িচং প্রতিনিধি।।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এর আইনজীবী ব্যারিস্টার আব্দুল আল মামুন বলেছেন, গত ১৭ বছরে বুড়িচং ব্রাহ্মণপাড়ার মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। এ দুই উপজেলার মানুষ কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত ছিলো। আগামী দিনগুলোতে বুড়িচং ব্রাহ্মণপাড়ার উন্নয়নে সকলকে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।

আজ শনিবার বিকেলে কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের কাবিলা বাজার এলাকায় এক পথসভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, গত ১৭ বছরের আমি অনেক সুযোগ সুবিধা নিতে পারতাম, কিন্তু দলের বাইরে গিয়ে কোন সুযোগ সুবিধা গ্রহণ করিনি। বর্তমান সময়েও আমি অনেক সুযোগ-সুবিধা গ্রহণ করতে পারতাম, তবে নেইনি। আমি চাই নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধি হয়ে এই দুই উপজেলার মানুষের সেবা করতে।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, কুমিল্লা ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও বিএনপি নেতা শাহ মোহাম্মদ সেলিম, অ্যাডভোকেট জহিরুল ইসলাম, এডভোকেট আবুল কালাম, জয়নাল আবেদীন মেম্বার, হাজী আলী আজ্জন, শফিকুল ইসলাম, আবুল হাসেম মাস্টার, শহিদুল ইসলাম, মোহাম্মদ মিজানুর রহমান, খোরশেদ আলম, ডাক্তার মোহাম্মদ মাসুম, হাজী মো. আমিরসহ আরও অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা