August 15, 2026, 1:02 pm
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

মতলব উত্তরে প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল ও চরাঞ্চলবাসীর সাথে জেলা প্রশাসকের মতবিনিময়!

মমিনুল ইসলাম:

চাঁদপুরের মতলব উত্তরে প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল চরাঞ্চলবাসীর সাথে মতবিনিময় করেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন ৷

সোমবার (২০ জানুয়ারী) সকালে প্রস্তাবিত প্রকল্প এলাকা (ইকোনমিক জোন) পরিদর্শন শেষে চরওয়েস্টার সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে চরাঞ্চলবাসীর সাথে মতবিনিময় করেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

এ সময় জেলা প্রশাসক বলেন বলেন, ইকোনমিক জোন দেশের পিছিয়ে পড়া অঞ্চলে শিল্প স্থাপনের মাধ্যমে সুষম উন্নয়ন নিশ্চিত করতে সরকার এ ধরনের অর্থনৈতিক অঞ্চল স্থাপনের উদ্যোগ নিয়েছে। সরকার আশা করছে, অর্থনৈতিক অঞ্চলটি স্থাপন হলে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়বে। এতে এই এলাকায় ব্যবসা-বাণিজ্য বাড়বে। ফলে মানুষের কর্মসংস্থান ও আয় বাড়বে এবং আপনাদের ভাগ্যের পরিবর্তন হবে ৷

তিনি আরে বলেন, অর্থনৈতিক জোন বাস্তবায়ন হলে বালু সন্ত্রাসীরাসহ কোন সন্ত্রাসী থাকবে না আপনারা থাকবেন নিরাপদে এবং এখানে স্কুল, মাদ্রাসা, মসজিদসহ আরো অনেক উন্নয়নমূলক প্রতিষ্ঠান গড়ে উঠবে যার সুফল আপনারা ভোগ করবেন ৷

অবৈধভাবে বালু উত্তলোনের ব্যাপারে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন আরো বলেন, অবৈধভাবে নদীতে কাউকে বালু উত্তলোন করতে দেওয়া হবে না সে যেই হোক আগে দিনে ও রাতে বালু উত্তলোন করাহতো দিনে বালু উত্তলোন বন্ধকরা হয়েছে এখন রাতেও বালু উত্তলোন কন্ধকরা হবে কোন অবস্থাতেই নদীতে অবৈধভাবে কাউকে বালু উত্তলোন করতে দেওয়া হবে না আপনারা নিশ্চিত থাকেন ৷

উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, এ প্রকল্প বাস্তবায়নের জন্য ২০১৮ সালে ২৮ ফেব্রুয়ারি মতলব উত্তর উপজেলা ভূমি অফিসের মাধ্যমে ১ লাখ ১ হাজার ১শ’১ টাকায় ভূমির প্রতীকী মূল্য নির্ধারণ করে তিন হাজার ৩৭ একর জমি রেজিস্ট্রি করা হয়। রেজিস্ট্রিকৃত ওইসব জমির দলিলকে (বেজায়) হস্তান্তর করা হয় ৷

মতলব উত্তর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা বিএনপি‘র সহ আইন বিষয়ক সম্পাদক অ্যাড. শরীফ মাহমুদ ফেরদৌস শাহীন এর সঞ্চালনায় মতবিনিময়ে বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি, জেলা বিএনপি‘র সিনিয়র যুগ্ম সম্পাদক সলিমুস সালাম, মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  কাজী মিজানুর রহমান, এখলাছপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুল ইসলাম মুন্না ঢালী, কৃষক ও চরাঞ্চলবাসীর পক্ষে বক্তব্য দেন রুপ নারায়ণ সরকার, বজলুর রশিদ দেওয়ান, সাবেক ইউপি সদস্য মিন্নত আলী বেপারী, কৃষক নজরুল ইসলাম, সিরাজুল ইসলাম, সিদ্দিকুর রহমান, শিপন বেপারী, শাহজাহান কবির বাদল, নিজাম উদ্দিনসহ আরো অনেকে ৷

এসময় উপস্থিত ছিলেন,মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হক, সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা, মোহনপুর ইউনিয়ন ভূমি অফিসের ভূমি উপসহকারী দীপক বাবু, আমিরাবাদ ভূমি অফিসের ভূমি উপ-সহকারী তানজিম হোসেন, বিএনপি নেতা মিলন মুন্সিসহ চরাঞ্চলের কয়েকশ কৃষক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা