November 26, 2026, 8:45 am
শিরোনামঃ
সর্বোত্তম কথা হলো কুরআন! ধনাগোদা নদী জুড়ে অবৈধ ফাঁদের সাম্রাজ্য! দ্বীন ইসলাম প্রচার করে অর্থ বা বিনিময় গ্রহণ কি হালাল ; পবিত্র কোরআন কী বলে? দীর্ঘদিনের দাবি উপেক্ষিত, প্রতিদিন নদী পারাপারে ভোগান্তি পোহাচ্ছেন হাজারো শ্রমজীবী মানুষ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে নতুন প্রস্তাব, ১৫ শতাংশ বৃদ্ধির চিন্তা মালিকপক্ষের গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সাতক্ষীরায় টানা বৃষ্টিতে ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত চীনের এক কর্মকর্তার মৃত্যুদণ্ড, বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের অভিযোগ রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন কূটনৈতিক তৎপরতা, মিয়ানমারের ওপর চাপ বাড়াতে চায় বাংলাদেশ জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান প্রধানমন্ত্রীর, এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক

ট্রেনিংয়ের উদ্দ্যেশ্যে বেরিয়েছিলো যুবক ; মিলল আবাসিক হোটেলে ঝুলন্ত মরদেহ!

মমিনুল ইসলাম:
Oplus_131072

বাসা থেকে ট্রেনিংয়ের উদ্দ্যেশ্যে বেরোনোর পর চাঁদপুর শহরের একটি আবাসিক হোটেলে মিললো রুবেল হাসান রাফি (২৮) নামে এক যুবকের মরদেহ।

আজ রোববার (২ ফেব্রুয়ারী) বিকালে সিলিং ফ্যানের সাথে কাপড় পেঁচানো ঝুলন্ত অবস্থায় থাকা মরদেহটি দেখে উদ্ধার করে পুলিশ।

নিহত রুবেল হাসান রাফির বড় ভাই জাহাঙ্গীর আলম জানান, গ্লোব ফার্মাসিটিক্যালসে মতলব উত্তরে কর্মরত ছিলেন রুবেল।

গতকাল শনিবার সকালে অফিসের ট্রেনিংয়ে যোগ দিতে নোয়াখালী উদ্দ্যেশ্যে রওনা হয়ে গ্রামের বাড়ি থেকে বের হয় রুবেল। এরপর ফোনে জানতে পারলাম চাঁদপুরের একটি হোটেলে তার লাশ পাওয়া গেছে।

জানা যায়, রুবেল হাসান রাফি হচ্ছেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার আধুরভিটি গ্রামের মৃত হাবুল সর্দারের ছেলে। ব্যাক্তি জীবনে তিনি অবিবাহিত। তার ঝুলন্ত লাশটি শহরের বিপনিবাগ রূপসি হোটেল থেকে উদ্ধার করা হয়।

রূপসি হোটেল থেকে জানা যায়, রুবেল নামে ওই যুবক ১ ফেব্রুয়ারী একটি কক্ষ ভাড়া নিয়ে হোটেলে উঠেন। রোববার কোনো এক সময় হোটেলের ওই কক্ষের সিলিং ফ্যানে রশি দিয়ে গলায় ফাঁশ দিয়ে ঝুলে পরেন। পরে দিনদুপুরেও তার কোনো সারা শব্দ না পেয়ে জানালা দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশকে জানালে তার মরদেহ উদ্ধার করা হয়।

এ বিষয়ে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বাহার মিয়া বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে এখনো হোটেলের ম্যানেজার বা কাউকে আটক করা হয়নি। আমরা এই ছেলে কার সাথে হোটেলে উঠেছে বা ঠিক কি কারনে এমন ঘটনা ঘটেছে সবকিছুই তদন্তে বের করতে পারবো বলে আশা রাখছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা