August 15, 2026, 5:06 am
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

টিকিট পেলেও প্রবাসে যাওয়া হল না রুবেলের!

মমিনুল ইসলাম:
Oplus_131072

আকাশছোঁয়া স্বপ্ন আর বুক ভরা আশা নিয়ে প্রবাসের উদ্দেশ্যে আজ ১১ ফেব্রুয়ারী মালয়েশিয়া যাওয়ার জন্য বিমানে ওঠার কথা তার। টি-শার্ট পরিহিত ২৮ বছর বয়সী সদা হাস্যজ্জল সেই রুবেল হাসান রাফি আজ (বুধবার) প্রবাস জীবনের পরিবর্তে ঘুমিয়ে আছে পরোপারের জীবনে।

গত ২ ফেব্রুয়ারি তার জীবন প্রদীপ নিভে যায় রহস্যময় মৃত্যুর ঘটনার মধ্য দিয়ে।

নিহত রাফির পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ঔষধ কোম্পানিতে কর্মরত রাফি ১ ফেব্রুয়ারি তার নিজ বাড়ি মতলব থেকে কর্মস্থল নোয়াখালীর উদ্দেশ্যে রওনা হয়ে ছিল। ঐদিন নোয়াখালী না গিয়ে চাঁদপুর শহরের বিপনীবাগ এলাকায় নিউ হোটেল রূপসী নামের একটি আবাসিক হোটেলে অজ্ঞাত এক বন্ধুর সাথে রাত্রি যাপন করে।

হোটেল ম্যানেজারের বরাত দিয়ে পুলিশ জানায়, রাফির সাথে রাত্রি যাপন করা তার ওই অজ্ঞাত বন্ধু দুই ফেব্রুয়ারি সকাল সাতটার দিকে হোটেল ত্যাগ করে। দীর্ঘ সময় পর দুপুরের দিকে হোটেলের নিয়মিত টেক আউট তল্লাশিকালে স্টাফদের নজরে আসে ৯ নম্বর কক্ষে সিলিং ফ্যানের সাথে ঝুলে থাকা রাফির লাশ। বিষয়টি হোটেল কর্তৃপক্ষ তৎক্ষণাৎ চাঁদপুর মডেল থানা পুলিশকে জানায়।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে লাশের সুরত হাল করে এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। পুলিশ হোটেল এবং আশপাশের সিসি ক্যামেরাগুলো যাচাই করে ভিডিও ফুটেজ সংগ্রহ করে প্রকৃত ঘটনা উদঘাটনে তদন্ত অব্যাহত রেখেছে।

এটি আত্মহত্যা নাকি পরিকল্পিত কোন হত্যাকান্ড?

তিনি আরও বলেন, প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যা বলে প্রতিমান হওয়ায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। তবে ঘটনার আগের দিন ভিকটিমের সাথে তার এক বন্ধু হোটেলে থাকার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় কেউ জড়িত আছে কিনা আমরা খতিয়ে দেখছি। ভিকটিম এবং তার ঐ বন্ধুর মোবাইল এখনো নিখোঁজ রয়েছে, আমরা ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছি। ঘটনার কোন তথ্য ও সূত্র পেলে ময়নাতদন্তের রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা