September 29, 2026, 2:38 pm
শিরোনামঃ
বাগেরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত নারীদের মসজিদে সালাত আদায় : কোরআন ও সহীহ হাদিসের আলোকে মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৬ উদযাপন মাদকের আগ্রাসন ঠেকাতে ডোপ টেস্ট সনদ চালু সময়ের দাবি বাগেরহাটে ক্যাথলিক চার্চে ভাঙচুর, পুকুর থেকে মা মারিয়ার মূর্তি উদ্ধার; যুবক গ্রেপ্তার চাঁদপুরে নদীতে নিখোঁজ যুবকের পরিচয় সনাক্ত, উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস উপলক্ষে চূড়ান্ত প্রস্তুতি ও দায়িত্ব বণ্টন সভা হাজীগঞ্জে প্রবীণকে মারধর-হেনস্তা: মব সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ মালয়েশিয়ায় রোবোটিক্স প্রতিযোগিতায় কেএফটি কলেজিয়েট স্কুলের দুই শিক্ষার্থী স্বর্ণপদক অর্জন

মতলব উত্তরে পানি উন্নয়ন বোর্ডের খালের মাটি যাচ্ছে ইট ভাটায়!

মমিনুল ইসলাম:

প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের খালের মাটি কেটে বিক্রি হচ্ছে ইট ভাটায়।

সরেজমিনে দেখা যায়, উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের ঠেটালিয়া গ্রামের ওয়াপদার পানি নিষ্কাসনের খালের পাড় ভেকু দিয়ে কেটে মাটি বিক্রি করছে মো. সোহান ও তার সহযোগীরা।

এলাকাবাসী বাঁধা দিলে তাদের ভয়ভীতি প্রদর্শন করেন সোহান ও তার সহযোগীরা।

স্থানীয় এলাকার লোকজন জানান, সোহান একজন মাদক কারবারি। তার ভয়ে এলাকার লোকজন কথা বলেনা। কয়েকদিন যাবৎ বিলের খালের পাড় কেটে বিভিন্ন ইটভাটায় বিক্রি করতেছে। কেউ বাঁধা দিয়ে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় সোহান। এখন আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি যাতে খাল থেকে কেউ মাটি তুলে বিক্রি করতে না পারে।

অভিযুক্ত সোহান বলে, এই খালের রাস্তা ভেঙে যাওয়ায় মেরামতের জন্য কিছু মাটি আমরা বিক্রি করছি। আমি এলাকায় মুরব্বিদের সাথে যোগাযোগ করেই এখানে মাটি কাটছি।

এ বিষয়ে ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল হোসেনের চৌধুরী জানান, বিষয়টি আমি জেনেছি। যারা অন্যায়ভাবে সরকারি যায়গা থেকে বালু উত্তোলন করে অন্য যায়গায় বিক্রি করে তাদের বিরুদ্ধে আমার পরিষদের পক্ষ থেকে ব্যাবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি জানান, বিষয়টি আমি শুনেছি। ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা