November 26, 2026, 9:11 am
শিরোনামঃ
একজন পরিশ্রমী শিক্ষাবিদের বিদায়: অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবুল কালাম আজাদ সর্বোত্তম কথা হলো কুরআন! ধনাগোদা নদী জুড়ে অবৈধ ফাঁদের সাম্রাজ্য! দ্বীন ইসলাম প্রচার করে অর্থ বা বিনিময় গ্রহণ কি হালাল ; পবিত্র কোরআন কী বলে? দীর্ঘদিনের দাবি উপেক্ষিত, প্রতিদিন নদী পারাপারে ভোগান্তি পোহাচ্ছেন হাজারো শ্রমজীবী মানুষ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে নতুন প্রস্তাব, ১৫ শতাংশ বৃদ্ধির চিন্তা মালিকপক্ষের গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সাতক্ষীরায় টানা বৃষ্টিতে ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত চীনের এক কর্মকর্তার মৃত্যুদণ্ড, বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের অভিযোগ রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন কূটনৈতিক তৎপরতা, মিয়ানমারের ওপর চাপ বাড়াতে চায় বাংলাদেশ

জনগনের দুর্ভোগ চরমে ; ময়নামতিতে নিম্নমানের সামগ্রী ও ধীরগতিতে চলছে সড়ক নির্মাণ কাজ!

বুড়িচং কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লা ময়নামতি সেনানিবাস সংলগ্ন নাজিরাবাজার থেকে ময়নামতি সাহেবের বাজার পর্যন্ত পৌঁনে দু’কিলোমিটার দীর্ঘ সড়ক নির্মানে নিম্নমানের সামগ্রী ব্যবহারসহ কাজের ধীর গতিতে কাজের অভিযোগ তুলেছে স্থানীয়রা।

এমতাবস্থায় একদিকে এই সড়ক পথে চলাচলরত হাজার হাজার বিভিন্ন শ্রেনী-পেশার মানুষদেও চরমদুর্ভোগ যেমন পোহাতে হচ্ছে, তেমনি দীর্ঘদিন পরে সড়কটির নির্মান কাজের স্থায়ীত্ব নিয়েও এলাকাবাসী চরম ক্ষুব্ধ।

কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের নাজিরাবাজার থেকে সাহেবের বাজার স্থানটির প্রায় পৌনে দু’কিলোমিটার সড়ক পথ নির্মান কাজ শুরু করে স্থানীয় সরকার মন্ত্রণালয় বিভাগ।

ময়নামতি সেনানিবাস সংলগ্ন নাজিরাবাজার অংশটি ঢাকা-চট্টগ্রাম এবং সাহেবের বাজার অংশটি কুমিল্লা-সিলেট মহাসড়কের সাথে সংযুক্ত। এ দুটি এলাকার মাঝে রয়েছে ঘোষনগর, মাধাইয়া, হানাইয়ারবাড়ি, শাহদৌলতপুর গ্রাম। জনবহুল এসব গ্রামগুলোর কমপক্ষে ৭/৮ হাজার লোক প্রতিদিন চলাচল এই সড়ক পথে। এছাড়াও দুটি মহাসড়কের লিংক রোড হিসেবেও এই সড়কটির গুরুত্ব অনেক বেশী।

তাছাড়াও ঘোষনগর এলাকায় বর্তমানে নির্মানাধীন রয়েছে আর্মি মেডিকেল কলেজ। তাই তারা প্রায় প্রতিদিন ভারী যানবাহনে করে নির্মাণ সামগ্রী নিয়ে এ সড়কটিতে চলাচল করে। এমতাবস্থায় দীর্ঘদিন পরে সড়কটি নতুন করে নির্মান কাজ শুরু হলে স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ দেখা দেয়।

অভিযোগ রয়েছে, ৩ মিটার বা ৯ ফুট প্রসস্থ সড়কটির নির্মান কাজ শুরুতে নির্মান সামগ্রীর মান নিয়ে স্থানীয়রা প্রতিবাদ করে। সড়কটির দু’পাশে নিন্মমানের ইট গেথে সড়কটির পুরাতন খোয়াগুলো ব্যবহার শুরু করলে স্থানীয়রা প্রতিবাদ করেন। স্থানীয় উত্তর ঘোষনগর বায়তুন নুরানী জামে মসজিদের পেশ ইমাম আব্দুল্লাহ আল মামুন জানান, নির্মানাধীন সড়কটিতে ব্যবহার করা ইট নিয়ে ঠিকাদারের লোকজনদের কাছে প্রতিবাদ করলে মোবাইল যোগে তাদের অকথ্য ভাষায় গালাগালি সহ হুমকী দেয়।

একই কথা বললেন, ঘোষনগর এলাকার রফিক, ফারুক, হুমায়ুন কবীর, মফিজ, সাকিব প্রমুখ।

তারা আরো জানান, ঘনবসতিপূর্ণ এই এলাকার বিপুল সংখ্যক শিক্ষার্থী, কর্মজীবি, ব্যবসায়ী দীর্ঘদিন ধরে রাস্তাটি ভাঙ্গাচোরা হওয়ায় চলাচলে চরম দুর্ভোগের শিকার হয়।

রিক্সা, ইজিবাইক, অটোরিক্সা নিয়ে চলাচলে চরম অসুবিধার সৃষ্টি হয়।

এছাড়াও মুমুর্ষূ রোগী, গর্ভবতী নারীসহ বয়স্ক লোকজনদের যাতায়াতেও দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাদের দাবী সড়কটি মজবুত ও দীর্ঘস্থায়ী হওয়ার । এদিকে স্থানীয়দের দাবীর মুখে কাজ বন্ধ হয়ে গেলে ২৬ ফেব্রুয়ারী বুধবার  সরেজমিন ঘোষনগর এলাকায় আসেন বুড়িচং উপজেলা প্রকৌশলী আলিফ মাহমুদ।

এসময় তিনি ঘটনাস্থলে নিম্নমানের ইট ব্যবহার সত্যতা খুঁজে পান। পরে ঠিকাদার ও স্থানীয়দের উপস্থিতিতে সড়কটি দরপত্র অনুযায়ী নির্মানের প্রতিশ্রুতি দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা