November 26, 2026, 9:17 am
শিরোনামঃ
একজন পরিশ্রমী শিক্ষাবিদের বিদায়: অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবুল কালাম আজাদ সর্বোত্তম কথা হলো কুরআন! ধনাগোদা নদী জুড়ে অবৈধ ফাঁদের সাম্রাজ্য! দ্বীন ইসলাম প্রচার করে অর্থ বা বিনিময় গ্রহণ কি হালাল ; পবিত্র কোরআন কী বলে? দীর্ঘদিনের দাবি উপেক্ষিত, প্রতিদিন নদী পারাপারে ভোগান্তি পোহাচ্ছেন হাজারো শ্রমজীবী মানুষ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে নতুন প্রস্তাব, ১৫ শতাংশ বৃদ্ধির চিন্তা মালিকপক্ষের গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সাতক্ষীরায় টানা বৃষ্টিতে ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত চীনের এক কর্মকর্তার মৃত্যুদণ্ড, বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের অভিযোগ রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন কূটনৈতিক তৎপরতা, মিয়ানমারের ওপর চাপ বাড়াতে চায় বাংলাদেশ

চৌদ্দগ্রামে মহাসড়কে ডাকাতি-ছিনতাই বৃদ্ধি ; সেনা ও পুলিশের যৌথ চেকপোস্ট ও নিরাপত্তা জোরদার

কুমিল্লা প্রতিনিধি।।

সম্প্রতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম অংশে ডাকাতির ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সেনাবাহিনী ও হাইওয়ে পুলিশের যৌথ চেকপোস্ট পরিচালিত হচ্ছে।

রবিবার  ভোর সাড়ে ৫টা থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত মহাসড়কের পূর্ব ধনমুড়ী মডেল কলেজের সামনে চেকপোস্ট স্থাপন করে সন্দেহভাজন যানবাহন ও যাত্রীদের তল্লাশি করা হয়।

যৌথ অভিযানের অংশ হিসেবে হাইওয়ে পুলিশ কাগজপত্রবিহীন একটি পিকআপ ও একটি ডাম্পার আটক করে।

এছাড়া একটি ট্রাককে মেয়াদোত্তীর্ণ নথির জন্য জরিমানা করা হয়। তবে সেনাবাহিনী কোনো যানবাহন আটক করেনি বলে কর্তব্যরত অফিসার সাংবাদিকদের জানান।

এর আগে শনিবার  ভোরে চৌদ্দগ্রামের পূর্বধনমুড়ি মডেল কলেজের সামনে একদল দুর্বৃত্ত একটি প্রাইভেট কার মহাসড়কের পূর্ব পাশে ফেলে দিয়ে  যাত্রীদের উপর হামলা চালিয়ে স্বর্ণালংকার, নগদ অর্থ এবং মোবাইল ফোন লুট করে নিয়ে যায় । এ ঘটনার পর রোববার ভোর থেকে সেনাবাহিনী ও হাইওয়ে পুলিশ দ্রুত যৌথ অভিযান পরিচালনা শুরু করে।

নিরাপত্তা বাহিনীর এই উদ্যোগকে সাধারণ জনগণ সাধুবাদ জানিয়েছে। তারা আশা করছেন, এ ধরনের যৌথ কার্যক্রম অব্যাহত থাকলে সড়কে অপরাধমূলক কর্মকাণ্ড হ্রাস পাবে।চৌদ্দগ্রাম মিয়া বাজার হাইওয়ে থানার সদ্য যোগদানকৃত ওসি সাইফুল ইসলাম জানান, চৌদ্দগ্রামের ৪৫ কিলোমিটার মহাসড়কে চুরি, ডাকাতি ও ছিনতাই যেন না হয়, সে লক্ষে আমরা মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছি। দেশের জনগণ যাতে এই মহাসড়ক দিয়ে নিরাপদে বাড়ি ফিরতে পারে সে বিষয়ে আমরা তৎপর রয়েছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা