August 15, 2026, 3:11 pm
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

চিলমারীতে আওয়ামী লীগের ৩নেতা গ্রেফতার

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের চিলমারীতে আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার (৩ মার্চ) দিনভর অভিযান চালিয়ে, তাদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।

এ বিষয়টি নিশ্চিত করেছেন চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশাহেদ খান।

গ্রেপ্তারকৃতরা হলেন, রানীগঞ্জ ইউনিয়নের আওয়ামী লীগের সহঃ সভাপতি ও ঐ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মুনায়েম হোসেন সরদার (৫৫), ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য রায়হানুল ইসলাম বিজু (৫০), এবং থানাহাট ইউনিয়ন আওয়ামী লীগের ইউপি সদস্য হাফিজুর রহমান (৩৭)।

পুলিশ জানায়, পতিত আওয়ামী লীগ সরকারের অন্যতম দোসর, ক্ষমতার অপব্যবহারকারী, চিহ্নিত সন্ত্রাসী, অর্থ জোগানদাতাসহ সারা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিকারী ও তাদের সহযোগীদের গ্রেপ্তারের পাশাপাশি অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধারে দেশব্যাপী চলমান অপারেশন ‘ডেভিল হান্ট’ এর অংশ হিসেবে কুড়িগ্রামের চিলমারীতে অভিযান অব্যাহত রয়েছে।

চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশাহেদ খান বলেন, বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা