September 29, 2026, 1:59 pm
শিরোনামঃ
বাগেরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত নারীদের মসজিদে সালাত আদায় : কোরআন ও সহীহ হাদিসের আলোকে মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৬ উদযাপন মাদকের আগ্রাসন ঠেকাতে ডোপ টেস্ট সনদ চালু সময়ের দাবি বাগেরহাটে ক্যাথলিক চার্চে ভাঙচুর, পুকুর থেকে মা মারিয়ার মূর্তি উদ্ধার; যুবক গ্রেপ্তার চাঁদপুরে নদীতে নিখোঁজ যুবকের পরিচয় সনাক্ত, উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস উপলক্ষে চূড়ান্ত প্রস্তুতি ও দায়িত্ব বণ্টন সভা হাজীগঞ্জে প্রবীণকে মারধর-হেনস্তা: মব সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ মালয়েশিয়ায় রোবোটিক্স প্রতিযোগিতায় কেএফটি কলেজিয়েট স্কুলের দুই শিক্ষার্থী স্বর্ণপদক অর্জন

শিবগঞ্জে প্রভাবশালী কর্তৃক অসহায় কৃষকের জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

Reporter Name
Oplus_0

বগুড়ার শিবগঞ্জে প্রভাবশালী কর্তৃক অসহায় কৃষকের জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা সাড়ে ১১টায় শিবগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলার বিহার ইউনিয়নের সচিয়ানী গ্রামের মৃতঃ জামির উদ্দিনের ছেলে ইয়াছিন আলী (৪২)।

লিখিত বক্তব্যে তিনি বলেন, একই এলাকার প্রভাবশালী আজাহার আলী খন্দকারের ছেলে মতিন খন্দকারসহ ১০-১২ জনের সাথে পূর্ব থেকে জমি সংক্রান্ত বিষয়াদি নিয়ে বিরোধ চলে আসছে। তারা জোর পূর্বক অন্যায়ভাবে সচিয়ানী মৌজার ৪৭৫ দাগের ২৩ শতাংশ ফসলি জমির মধ্যে দিয়ে গভীর নলকূপ স্থাপন ও তার উপর দিয়ে ড্রেন নির্মাণ করে দীর্ঘদিন যাবৎ পানি সেচ দিয়ে আসছে। এতে আমার কোন আপত্তি ছিলোনা। একপর্যায়ে তারা আমার সম্পত্তিতে জোর পূর্বক রাস্তা নির্মাণের পায়তারা করলে আমি বাঁধা দিলে একপর্যায়ে আমার উপর ক্ষিপ্ত হয়ে আমাকে ও আমার ছেলে ফিরোজকে মারপিট করে এবং আমার স্ত্রীকে বিবস্ত্র করে শ্লীলতাহানী করে।

বিষয়টি নিয়ে শিবগঞ্জ থানায় একটি অভিযোগ দিলে প্রশাসন সরেজমিনে তদন্তে গিয়ে উভয় পক্ষকে ডেকে মিমাংসার স্বার্থে শালিসের মাধ্যমে নলকূপের সেচ প্রকল্পের রাস্তা বাবদ ড্রেনসহ ৬ফিট রাস্তা দেওয়ার সিদ্ধান্ত হয়। আমি তাহা মেনে নেই। কিন্তু তারা তা না মেনে ড্রেনসহ ১৫ফিট রাস্তা নেওয়ার অপচেষ্টা করছে। আমি গ্রামের জনগণের স্বার্থে ৬ফিট রাস্তা দিতে রাজি আছি। এর বেশি রাস্তা দিলে আমার ফসলি জমির অপূরনীয় ক্ষতি হবে। আমি কোন সংঘাত চাইনা, আমি চাই শান্তি। জমির বিষয়ে পুঙ্খানুভাবে তদন্ত করে সঠিক সিদ্ধান্ত দেওয়ার জন্য প্রশাসনের নিকট অনুরোধ করছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফজিলা বিবি, আকলিমা ও হাবিল প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা