August 15, 2026, 6:57 pm
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

মতলব উত্তরে পানি উন্নয়ন বোর্ডের মৎস্য ফিসারী দখল নিয়ে দুই গ্রুপের বাগবিতণ্ডা

মতলব উত্তর প্রতিনিধি:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার পানি উন্নয়ন বোর্ডের মৎস্য ফিসারী দখল নিয়ে দুই গ্রুপের বাগবিতণ্ডার ঘটনা ঘটেছে।

গতকাল শুক্রবার (৭ মার্চ) দুপুরে উপজেলার গজরা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।

কৃষ্ণপুর গ্রামের পানি উন্নয়ন বোর্ডের জায়গার ১২৯, ১৩০, ১৩৩, ১৩৫, ১৩৬, ১৩৮, ৫০২, ৪০, দাগের ৬৪ শতাংশ নাল জমির মৎস্য ফিসারী দখল নিয়ে মৈসাদী গ্রামের মামুন মনির ও আলী আরশাদ গং দের সাথে বাগবিতণ্ডা হয়।

জানা যায়, আলী আরশাদ আনিছুর রহমান’সহ ২৫ পরিবারের উপরোক্ত দাগের জমি ১৯৯১ সাল পানি উন্নয়ন বোর্ড একর করে নিয়েছে। পয়স্তি অনুযায়ী যাহাদের একরকৃত জমি তারাই ভোগদখল করে সুবিধা নেয়। কিন্তু মৈসাদী গ্রামের মামুন মনির দীর্ঘদিন পানি উন্নয়ন বোর্ডের উপরোক্ত ফিসারী দীর্ঘদিন ভোগদখল করে কৃষ্ণপুর গ্রামের মো. আব্দুল গণির কাছে লিজ দিয়েছে।

এ বিষয়ে কৃষ্ণপুর গ্রামের ২৫ পরিবারের পক্ষে আনিছুর রহমান জানান, আমাদের জায়গা ১৯৯১ সালে পানি উন্নয়ন বোর্ড একর করে নিয়েছে। তার পর কয়েক বছর আমাদের দখলে এই জায়গা দখলে ছিল। তার পরে মামুন মনির লোকজন দিয়ে দখল করে নেয়। আমরা বাঁধা দিলে আমার বিরুদ্ধে কয়েকটি মামলা দেয় তারা। তারা অন্যায় ভাবে অন্য গ্রাম থেকে এসে আমাদের জমি দখল করেছে। আমরা এর সুষ্ঠ বিচারের জন্য সমাজের লোকজনকে জানালে আরা শুক্রবার সকালে দুই পক্ষকে উপস্থিত থাকে বলে। যথা সময়ে আমরা উপস্থিত হলে অপর পক্ষ উপস্থিত হয়নি। সামাজিক লোকজন তাদের অপেক্ষা করে আমাদের পক্ষে রায় ঘোষণা করে যাওয়ার পরে মামুন মনির ও তার লোকজন এসে হুমকি ধামকি দিয়ো মামলার ভয়ভীতি দেখায়।

মামুন মনির জানান, আমি ১৯৯২ সাল থেকে এই মৎস্য ফিসারী ভোগদখল করে আসছি। আমি বিদেশে যাওয়ার সময় কৃষ্ণপুর গ্রামের আ. গণির কাছে লিজ দিয়েছিলাম। এখন আমি বাড়িতে চলে এসেছি। এখন আমার মৎস্য ফিসারী আমি নিজে বুঝে নিয়েছি। শুক্রবার সকালে আনিছের নেতৃত্বে তারা ফিসারীর দখলের উদ্দেশ্যে চতুর্দিকে জাল দিয়ে বেড়া দেওয়ার জন্য চেষ্টা করলে আমি বাঁধা দেই।

গজরা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য ইকবাল হোসেন জানান, কৃষ্ণপুর গ্রামে পানি উন্নয়ন বোর্ডের মৎস্য ফিসারী দখল নিয়ে ২টা গ্রুপ হয়েছে, তাদের উভয়ের কথা শুনে সমাধান করা হবে।

এ বিষয়ে চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সাহেদ সালাম জানান, অন্যায়ভাবে কি উপায় নির্মাণের বোর্ডের জায়গা দখলদারিত্ব করতে পারবেনা। বিষয়টি জানতে পারলাম খোঁজখবর নিয়ে ব্যবস্থা নিচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা