August 14, 2026, 2:25 pm
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

ঈদ ও লেংটার মেলাকে কেন্দ্র করে মতলবে নৌ সীমানায় ডাকাতির শঙ্কা!

মমিনুল ইসলাম:

পবিত্র ঈদুল ফিতর ও শাহ্ সোলাইমান (র.) ওরফে লেংটার মেলাকে কেন্দ্র করে চাঁদপুর মতলব উত্তর উপজেলার কালীপুর-চর কালীপুর টলারঘাটে নৌ পথে ডাকাতির শঙ্কা রয়েছে। প্রতি বছরই এ অঞ্চলে ঈদ অথবা লেংটার মেলায় সময় ডাকাতির ঘটনা ঘটে থাকে।

এ বিষয়ে লেংটার মেলার আইনশৃংখলা স্বাভাবিক রাখাতে কোন অপ্রীতিকর ঘটনা ও অনিয়ম করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব পিপিএম।

খোঁজ নিয়ে জানা যায়, মতলব উত্তর-দক্ষিণ উপজেলার অধিকাংশ মানুষ সল্প সময়ে ঢাকা যাতায়াতের জন্য ট্রলার যোগে ধনাগোদা নদী পাড় হয়ে কালীপুর-চর কালীপুরা যায়। প্রতিদিন এই রুটে ১শ যাত্রীবাহী ট্রলারের মাধ্যমে হাজার হাজার যাত্রী পারাপার হয়। প্রতি বছর ঈদ ও লেংটার মেলায় প্রচুর লোক যাতায়াত করে এই পথে। এবার ঈদ ও মেলা একই সময়ে অনুষ্ঠিত হওয়ার যাত্রীদের চাপ থাকবে এ পথে। তাই এবার নদীতে ডাকাতির শঙ্কাও রয়েছে বেশি।

এ সময়ে ধনাগোদা নদীতে প্রশাসনের অতিরিক্ত টহলের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

লিয়াকত হোসাইন নামে এক যাত্রী জানান, আমি মতলব উত্তর থেকে ঢাকা যাওয়ার জন্য এই পথে আসা-যাওয়া করি। গতকাল বৃহস্পতিবার ঢাকা থেকে বাড়িতে ফিরতে রাত হয়ে গেছে। আমাদের ট্রলার যখন মাঝ নদীতে তখন ট্রলারটিকে কেন্দ্র করে দুইদিক থেকে কয়েকটি লেজার লাইট মেরেছিল। আমিসহ আমরা ১১জন যাত্রী ছিলাম ঐ ট্রলারে। সবাই ভয়ে এবং আতংকে ছিলাম।

আরেক যাত্রী রিয়াজুর হাসান বলেন, আমি একবার এই পথে বাড়িতে আসার সময় ডাকাতির কবলে পড়েছিলাম। এখন রাতে আমি যাতায়াত করি না।

নাম প্রকাশে অনেক ট্রলারের চালকরা জানান, ডাকাতরা যখন আক্রমণ করে, তারা দুই দিক থেকে আক্রমণ করে। কিছু বুঝে উঠার আগেই তারা অস্ত্র প্রদর্শন করে ভয় ভীতি দেখিয়ে যাত্রীদের মালামাল লুট করে নিয়ে যায়।

এ বিষয়ে চাঁদপুর নৌ পুলিশের এসপি সৈয়দ মুশফিকুর রহমান জানান, ঈদের ৫দিন আগে এবং পরে নৌ পুলিশ প্রত্যেকটি পয়েন্টে জোরদার বৃদ্ধি করা হবে। এ অঞ্চলে মেলা ও ঈদ একসাথে হওয়ার সংশ্লিষ্ট নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জের সাথে যোগাযোগ ধনাগোদা নদীতে নৌ-টহল আরো জোরদার করা হবে। আশা করছি এসময় নদীতে কোন রকমের অপ্রীতিকর ঘটনা ঘটবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা