November 26, 2026, 9:37 am
শিরোনামঃ
একজন পরিশ্রমী শিক্ষাবিদের বিদায়: অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবুল কালাম আজাদ সর্বোত্তম কথা হলো কুরআন! ধনাগোদা নদী জুড়ে অবৈধ ফাঁদের সাম্রাজ্য! দ্বীন ইসলাম প্রচার করে অর্থ বা বিনিময় গ্রহণ কি হালাল ; পবিত্র কোরআন কী বলে? দীর্ঘদিনের দাবি উপেক্ষিত, প্রতিদিন নদী পারাপারে ভোগান্তি পোহাচ্ছেন হাজারো শ্রমজীবী মানুষ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে নতুন প্রস্তাব, ১৫ শতাংশ বৃদ্ধির চিন্তা মালিকপক্ষের গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সাতক্ষীরায় টানা বৃষ্টিতে ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত চীনের এক কর্মকর্তার মৃত্যুদণ্ড, বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের অভিযোগ রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন কূটনৈতিক তৎপরতা, মিয়ানমারের ওপর চাপ বাড়াতে চায় বাংলাদেশ

মতলব উত্তরে ৫০০ কেজি জাটকা গেল এতিমখানা ও দুস্থদের বাড়ি

মমিনুল ইসলাম:
Oplus_131072

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে ৫০০ কেজি (৩৭.৫ মণ) জাটকা জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ।

রবিবার (৩০ মার্চ) সকালে এ তথ্য নিশ্চিত করেন মতলব উত্তর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের (প্রথম সংশোধিত) আওতায় রবিবার সকাল ৫টা থেকে ৮টা পর্যন্ত মতলব উত্তরের বাবুর বজার মৎস্য আড়ৎ, ছেংগারচর বাজার, এখলাসপুর বাজার অভিযান চালানো হয়। এ সময় ৫০০ কেজি (৩৭.৫ মণ) জাটকা জব্দ করা হয়। জব্দকৃত জাটকা বিভিন্ন এতিমখানায় ও দুঃস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়।

অভিযানে অংশ নেন সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস। সহায়তা করেন মতলব উত্তর থানার ফোর্স।

উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস জানান, পদ্মা-মেঘনায় ১ মার্চ থেকে ৩০ এপ্রিল দু মাস ইলিশের অভয়াশ্রমে মাছ ধরা নিষেধ। অভয়াশ্রম ও জাটকা রক্ষা কর্মসূচি বাস্তবায়নে অভিযান পরিচালনা করা হচ্ছে। জাটকা রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা