November 26, 2026, 9:37 am
শিরোনামঃ
একজন পরিশ্রমী শিক্ষাবিদের বিদায়: অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবুল কালাম আজাদ সর্বোত্তম কথা হলো কুরআন! ধনাগোদা নদী জুড়ে অবৈধ ফাঁদের সাম্রাজ্য! দ্বীন ইসলাম প্রচার করে অর্থ বা বিনিময় গ্রহণ কি হালাল ; পবিত্র কোরআন কী বলে? দীর্ঘদিনের দাবি উপেক্ষিত, প্রতিদিন নদী পারাপারে ভোগান্তি পোহাচ্ছেন হাজারো শ্রমজীবী মানুষ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে নতুন প্রস্তাব, ১৫ শতাংশ বৃদ্ধির চিন্তা মালিকপক্ষের গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সাতক্ষীরায় টানা বৃষ্টিতে ৫ হাজার ৫৬৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত চীনের এক কর্মকর্তার মৃত্যুদণ্ড, বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের অভিযোগ রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন কূটনৈতিক তৎপরতা, মিয়ানমারের ওপর চাপ বাড়াতে চায় বাংলাদেশ

১৭ বছর পরে অনুষ্ঠিত হবে ঐতিহাসিক ঘনিয়ারপাড় মাঠে বিএনপি’র সমাবেশ!

মমিনুল ইসলাম:
Oplus_131072

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঐতিহাসিক ঘনিয়ারপাড় মাঠে আগামী ৩ এপ্রিল বিএনপি’র সমাবেশ ও পৌর বিএনপির ৫, ৬ ও ৭ নং ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয় উদ্বোধন অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে ছেংগারচর পৌর বিএনপির ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখবেন সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার জ্যেষ্ঠ পুত্র ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ছেংগারচর পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মনির হোসেন মোল্ল্যা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন ছেংগারচর পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কবির প্রধান ও পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক গাজী মাজহারুল ইসলাম।

আজ মঙ্গলবার (১ এপ্রিল) বিকেলে ঘনিয়ারপাড়ের মাঠ ও স্টেজ পরিদর্শন করেন বিএনপির নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সদস্য আলাউদ্দিন খান, ছেংগারচর পৌর যুবদলের সাবেক সভাপতি মো. সিরাজুল ইসলাম, পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মনির হোসেন মোল্ল্যা, পৌর তাতী দলের সাধারণ সম্পাদক সোলাইমান হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সদস্য এইচএম জমির হোসেন, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক গাজী মাজহারুল ইসলাম, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. শাহআলম, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন বেপারী, পৌর যুবদলের নেতা ইদ্রিস আলী, জাকির হোসেন, ছাত্রদল নেতা জুম্মান হোসেন প্রমুখ।

টেস্ট পরিদর্শন শেষে নেতৃবৃন্দ বলেন, গত ১৭ বছর ফ্যাসিস্ট আওয়ামী সরকারের নির্যাতনের আমরা বাড়িতে ঘুমাইতে পারিনি, ঈদ করতে ও মৃত ব্যক্তির জানাযায় অংশগ্রহণ করতে দেয়নি। মিথ্যা মামলা হামলা দিয়ে আমাদেরকে বহু নির্যাতন করেছে আওয়ামী হায়না বাহিনী। ৫ আগষ্ট হাসিনা তার দলবল নিয়ে ভারতে পালিয়ে গিয়েছেন। এরপর থেকেই মতলব উত্তর সহ সারা বাংলাদেশে আনন্দ বিরাজ করছে। এবার উৎসবমুখর পরিবেশে মানুষ ঈদ উদযাপন করতে পেরেছে।

তারা আরো বলেন, ১৭ বছর পরে এই ঐতিহাসিক ঘনিয়ারপাড় মাঠে বিএনপি’র সমাবেশ অনুষ্ঠিত হবে। এই মাঠে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই মাঠে এসেছিলেন। এই মাঠে বিএনপির অনেক জনসভা অনুষ্ঠিত হয়েছে। সেই ধারাবাহিকতায় আগামী ৩ এপ্রিল বিকেলে এই মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা তানভীর হুদা। উক্ত জনসভায় আপনারা সবাই উপস্থিত হয়ে জনসমাবেশ সার্থক ও সাফল্যমন্ডিত করবেন। এই প্রত্যাশা রইল আপনাদের প্রতি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা