September 29, 2026, 1:17 pm
শিরোনামঃ
বাগেরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত নারীদের মসজিদে সালাত আদায় : কোরআন ও সহীহ হাদিসের আলোকে মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৬ উদযাপন মাদকের আগ্রাসন ঠেকাতে ডোপ টেস্ট সনদ চালু সময়ের দাবি বাগেরহাটে ক্যাথলিক চার্চে ভাঙচুর, পুকুর থেকে মা মারিয়ার মূর্তি উদ্ধার; যুবক গ্রেপ্তার চাঁদপুরে নদীতে নিখোঁজ যুবকের পরিচয় সনাক্ত, উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস উপলক্ষে চূড়ান্ত প্রস্তুতি ও দায়িত্ব বণ্টন সভা হাজীগঞ্জে প্রবীণকে মারধর-হেনস্তা: মব সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ মালয়েশিয়ায় রোবোটিক্স প্রতিযোগিতায় কেএফটি কলেজিয়েট স্কুলের দুই শিক্ষার্থী স্বর্ণপদক অর্জন

মতলব উত্তরে ৩০০কেজি জাটকা জব্দ করে এতিমখানায় বিতরণ!

মমিনুল ইসলাম:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার অভিযান চালিয়ে ৫০০ কেজি জাটকা জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ।

আজ শুক্রবার (১১ এপ্রিল) সকালে এ তথ্য নিশ্চিত করেন মতলব উত্তর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের (প্রথম সংশোধিত) আওতায় উপজেলার ষাটনল ঘাটে চাদঁপুর থেকে নারায়ণগঞ্জগামী আলতাবী শিপিং কোং লঞ্চ থেকে এবং কালীপুর, ষাটনল, কুনু মার্কেট বাজারে ভোর ৬টা থেকে ৮টা পর্যন্ত  অভিযান পরিচালনা করে ৩০০কেজি জাটকা জব্ধ করা হয়। পরবর্তীতে জব্ধকৃত মাছ বিভিন্ন এতিমখানায় ও দুস্থ মানুষের মধ্যে বিতরন করা হয়।

এসময় মতলব উত্তর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস, মৎস্য সম্প্রসারণ অফিসার আমিনুল ইসলাম মিয়াজি, মতলব উত্তর থানার উপ-পুলিশ পরিদর্শক আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা