October 1, 2026, 4:06 pm
শিরোনামঃ
দ্রব্যমূল্য : বাজার নিয়ন্ত্রণে শুধু অভিযান কি যথেষ্ট? চাঁদপুরে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ৩৩ আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের প্রশিক্ষণ শেষে অনুদান ও সনদ বিতরণ বাগেরহাট জেলা হাসপাতালে ৬ বছর ধরে নেই চক্ষু বিশেষজ্ঞ ; দুটি পদই শূন্য, চোখের চিকিৎসায় বেসরকারি হাসপাতাল বা খুলনায় ছুটছেন রোগীরা আজকের বাংলাদেশ : রাষ্ট্র পরিচালনায় নতুন বাস্তবতা চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী, আতঙ্কে অন্য রোগীরা জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

মতলব উত্তরে জনতার হাতে চোর আটক

মতলব উত্তর প্রতিনিধি:
Oplus_131072

চাঁদপুরের মতলব উত্তরে জনতার হাতে এক চোর আটক হয়েছে। সে উপজেলার মোহনপুর গ্রামের শহীদ উল্লাহ বেপারি ছেলে সোহাগ বেপারি (৩৪)।

জানা যায়, শনিবার (১৯ এপ্রিল) রাতে চোর সোহাগ বেপারি কলাকান্দা থেকে নবনির্মিত ভবনের রড ও লোহা চুরি করে হাতা গাড়ি দিয়ে জঙ্গলে রেখে দেয়। পরে সকালে সে ভাঙ্গারী দোকানে বিক্রির জন্য কথা বলতে গেলে স্থানীয়রা গাড়িটি তালাবদ্ধ করে ফেলে। পরে চোর সোহাগ বেপারি ভাঙ্গারী নিতে গাড়ির নিকট এলে জনতা তাকে গনদোলাই দেয়।

মতলব উত্তর থানায় ফোন দিলে থানার এসআই (নিঃ) একেএম ইউনুছ সংগীয় ফোর্স নিয়ে চোর সোহাগ বেপারিকে আটক করে থানায় নিয়ে আসে।

পরে খোঁজ নিয়ে জানা গেছে চোর সোহাগ বেপারির বিরুদ্ধে ৮টি ডাকাতি, চুরি ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক বলেন, চোর সোহাগ বেপারিকে আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা