চাঁদপুরের মতলব উত্তরে থানা পুলিশের অভিযানে ২ কেজি গাঁজা ও ২১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. কামরুল (৫০) নামে ১ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক।
থানা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে উপজেলার সাদুল্ল্যাপুর ইউনিয়নের পদুয়ারপাড় গ্রামে থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) মো. জাফর আহমেদ সহ সঙ্গীয় ফোর্স মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ঐ গ্রামের মৃত নোয়াব আলী মিয়াজীর ছেলে মো. কামরুলের চৌচালা টিনশেড ঘরের সামনের রুমের খাটের নিচ হতে ২ কেজি গাঁজা ও ২১ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেপ্তার করা হয়।
মতলব উত্তর থানার ওসি মো. রবিউল হক জানান, গ্রেপ্তারকৃত মাদক কারবারির নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাকে চাঁদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।