চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে একটি সক্রিয় ৯ এমএম পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
আজ সোমবার (৫ মে) দুপুর ২টা ১৩ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়।
চাঁদপুর সদর আর্মি ক্যাম্প, হাজীগঞ্জ আর্মি ক্যাম্প এবং হাজীগঞ্জ থানা পুলিশের যৌথ উদ্যোগে শাড়াসিয়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এই সময় তালিকাভুক্ত অস্ত্রধারীদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের অংশ হিসেবে একটি পিস্তল এবং এ্যামুনিশন উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে হাজীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
চলমান অভিযানের অংশ হিসেবে ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর থেকে চাঁদপুর জেলায় সন্ত্রাস দমন ও অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম পরিচালিত হচ্ছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, চাঁদপুর জেলাকে অস্ত্র ও সন্ত্রাসমুক্ত রাখতে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।