October 1, 2026, 5:06 pm
শিরোনামঃ
চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দ্রব্যমূল্য : বাজার নিয়ন্ত্রণে শুধু অভিযান কি যথেষ্ট? চাঁদপুরে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ৩৩ আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের প্রশিক্ষণ শেষে অনুদান ও সনদ বিতরণ বাগেরহাট জেলা হাসপাতালে ৬ বছর ধরে নেই চক্ষু বিশেষজ্ঞ ; দুটি পদই শূন্য, চোখের চিকিৎসায় বেসরকারি হাসপাতাল বা খুলনায় ছুটছেন রোগীরা আজকের বাংলাদেশ : রাষ্ট্র পরিচালনায় নতুন বাস্তবতা চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী, আতঙ্কে অন্য রোগীরা

পটুয়াখালীতে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ অভিযোগ ; ২ জন আটক

বিশেষ প্রতিনিধি,পটুয়াখালী :

পটুয়াখালীতে এক তরুণীকে (১৯) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার সকালে ভিকটিমকে স্বাস্থ্য পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে সদর থানা-পুলিশ।

এ ঘটনায় জড়িত রাসেল মিঠু (৩০) ও রাহাত (২২) নামে দুজনকে আটক করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

ভিকটিম ও ভিকটিমের দাদি বলেন, মঙ্গলবার রাত ৯টার দিকে ভিকটিম নিজ বসতঘর থেকে পাশে চাচার বসতঘরে যাওয়ার সময় পাশের ছোট আউলিয়াপুর গ্রামের মিঠু (৩০), মিরাজ (২৮) ও রানা (৩২) মুখ চেপে ধরে বাগানে নিয়ে যান এবং তাঁকে পালাক্রমে ধর্ষণ করেন। তিনজন মিলে তাঁকে তুলে নিলেও ওই বাগানে আরও তিন-চারজন আগে থেকে অবস্থান করছিলেন।

মেয়েটির দাদি বলেন, ‘ওরা প্রতিদিন রাতে বাগানে বসে তাস খেলে ও নেশা করে। ওদেরকে নিষেধ করলেও শোনে না। আমি এর বিচার চাই।’

সদর থানার এসআই মো. কামরুল বলেন, এ ঘটনায় রাসেল মিঠু (৩০) ও রাহাত (২২) নামের দুজনকে আটক করা হয়েছে।

সদর থানার ওসি মোহাম্মদ ইমতিয়াজ আহমেদ বলেন, দলবদ্ধ ধর্ষণের ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা