September 30, 2026, 1:33 pm
শিরোনামঃ
আজকের বাংলাদেশ : রাষ্ট্র পরিচালনায় নতুন বাস্তবতা চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী, আতঙ্কে অন্য রোগীরা জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ বাগেরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত নারীদের মসজিদে সালাত আদায় : কোরআন ও সহীহ হাদিসের আলোকে মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৬ উদযাপন মাদকের আগ্রাসন ঠেকাতে ডোপ টেস্ট সনদ চালু সময়ের দাবি বাগেরহাটে ক্যাথলিক চার্চে ভাঙচুর, পুকুর থেকে মা মারিয়ার মূর্তি উদ্ধার; যুবক গ্রেপ্তার

মতলব উত্তরে কিস্তি নিয়ে বিরোধ, চাচার ঘুষিতে প্রাণ গেল ভাতিজার : আটক চাচী, থানায় হত্যা মামলা

মমিনুল ইসলাম:
Oplus_131072

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ব্রাহ্মণচক গ্রামে পারিবারিক ও আর্থিক বিরোধের জেরে চাচার ঘুষিতে প্রাণ গেল ভাতিজার।

আজ বুধবার (৩০ জুলাই) সকালে কিস্তি সংক্রান্ত কথাকাটাকাটির এক পর্যায়ে এ মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে।

এ ঘটনায় অভিযুক্ত ফারুক সরকারের স্ত্রী মাফিয়া বেগমকে আটক করেছে পুলিশ। নিহতের স্ত্রী মানছুরা বেগম বাদী হয়ে ফারুক সরকারকে প্রধান আসামি করে মোট তিনজনকে বিবাদী করে একটি হত্যা মামলা দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মতলব উত্তর থানার ওসি মো  রবিউল হক।

নিহত ব্যক্তি হলেন মাইনুদ্দিন সরকার (৪৫), পিতা রুহুল আমিন সরকার। তিনি একজন ইলেক্ট্রিসিটি মিস্ত্রি ছিলেন এবং ব্রাহ্মণচক চৌরাস্তা মোড়ে টিভি, রেডিও ও ঘড়ি মেরামতের একটি দোকান পরিচালনা করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মাইনুদ্দিন সরকারের স্ত্রী মানছুরা বেগমের মাধ্যমে ফারুক সরকার (৫২) নামের এক ব্যক্তি বেসরকারি এনজিও ‘ব্যুরো বাংলাদেশ’ থেকে কিস্তিতে ঋণ গ্রহণ করেছিলেন। নিয়মিত কিস্তির টাকা পরিশোধ না করায় এনজিওর পক্ষ থেকে চাপ আসে মাইনুদ্দিনদের পরিবারের ওপর। বুধবার সকালে ব্রাহ্মণচক সড়কে ফারুকের সাথে দেখা হলে মাইনুদ্দিন তাকে কিস্তির টাকা পরিশোধের কথা বলেন। এতে ক্ষিপ্ত হয়ে ফারুক সরকার মাইনুদ্দিনকে কিল-ঘুষি মারলে তিনি ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী মানছুরা বেগম বলেন, ফারুক ও তার স্ত্রী মাফিয়া বেগম আমাদের কিস্তির বই নিয়ে টাকা তুলতেন। কিস্তির স্যাররা টাকা চাইলে আমাদের চাপ দিত। আমার স্বামী শুধু পাওনা টাকাটাই চেয়েছিল, অথচ আজ তার লাশ ঘরে। আমার ৬ কন্যা সন্তান নিয়ে আমি কোথায় যাব? আমি হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন চাঁদপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) খাইরুল কবির এবং মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক, ওসি তদন্ত প্রদীপ মন্ডল।

মতলব উত্তর থানার ওসি মো. রবিউল হক বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। প্রাথমিকভাবে পারিবারিক ও আর্থিক বিরোধের কারণেই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিহতের স্ত্রী বাদী হয়ে মামলা দায়ের করেন। অভিযুক্ত ফারুক সরকারকে আটকের জন্য অভিযান চলছে এবং তার স্ত্রীকে আটক করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে  হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা