September 30, 2026, 2:58 pm
শিরোনামঃ
আজকের বাংলাদেশ : রাষ্ট্র পরিচালনায় নতুন বাস্তবতা চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী, আতঙ্কে অন্য রোগীরা জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ বাগেরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত নারীদের মসজিদে সালাত আদায় : কোরআন ও সহীহ হাদিসের আলোকে মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৬ উদযাপন মাদকের আগ্রাসন ঠেকাতে ডোপ টেস্ট সনদ চালু সময়ের দাবি বাগেরহাটে ক্যাথলিক চার্চে ভাঙচুর, পুকুর থেকে মা মারিয়ার মূর্তি উদ্ধার; যুবক গ্রেপ্তার

মতলব উত্তরে ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মমিনুল ইসলাম:
Oplus_131072

চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশের বিশেষ অভিযানে ৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল শুক্রবার বিকেলে উপজেলার সিপাইকান্দি বেড়িবাঁধের পাকা রাস্তার ওপর থেকে তাকে আটক করা হয়।

আজ শনিবার (২ আগষ্ট) সকালে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন মতলব উত্তর থানা পুলিশ।

গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মো. আল আমিন মোল্লা। তিনি যশোর জেলার কোতয়ালী থানার শেখআটি এলাকার মফিজুল ইসলাম মোল্লার পুত্র এবং বর্তমানে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানাধীন কান্দারপাড় এলাকার একটি বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক জানান, মাদকের বিরুদ্ধে চিরুনি অভিযান অব্যাহত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে এসআই  মোঃ মিজানুর রহমান-৩, এএসআই মনির হোসাইন ও এএসআই জহিরুল ইসলাম খন্দকারের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়। অভিযানে ৬ কেজি গাঁজা উদ্ধারসহ আল আমিনকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে। মাদক ব্যবসার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকা। মাদকের মতো ভয়াবহ সামাজিক ব্যাধির বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে বলেও জানান সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা