September 30, 2026, 1:33 pm
শিরোনামঃ
আজকের বাংলাদেশ : রাষ্ট্র পরিচালনায় নতুন বাস্তবতা চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী, আতঙ্কে অন্য রোগীরা জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ বাগেরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত নারীদের মসজিদে সালাত আদায় : কোরআন ও সহীহ হাদিসের আলোকে মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৬ উদযাপন মাদকের আগ্রাসন ঠেকাতে ডোপ টেস্ট সনদ চালু সময়ের দাবি বাগেরহাটে ক্যাথলিক চার্চে ভাঙচুর, পুকুর থেকে মা মারিয়ার মূর্তি উদ্ধার; যুবক গ্রেপ্তার

মতলব উত্তরে খেলার মাঠে হামলার প্রতিবাদে মানববন্ধন

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাদুল্ল্যাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মো. ফয়েজ ও তার সহযোগীদের দ্বারা ইমামপুরের শিশু-কিশোর ফুটবল খেলোয়াড়দের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ষাটনল ইউনিয়নের সর্বস্তরের জনগণ।

শনিবার (৯ আগস্ট) বিকেলে কালীপুর বাজারের বেরি বাঁধ এলাকায় এ মানববন্ধনে অংশ নেন স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

স্থানীয়রা জানান, গত শুক্রবার বিকেলে চান্দ্রাকান্দি এলাকায় আয়োজিত একটি ফুটবল টুর্নামেন্টের খেলাকে কেন্দ্র করে মাঠে সংঘর্ষের ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, সাদুল্ল্যাপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মো. ফয়েজের নেতৃত্বে একদল লোক ইমামপুর এলাকার খেলোয়াড়দের ওপর অতর্কিত হামলা চালায়। এতে অন্তত ৭ জন আহত হন।

আহতদের প্রথমে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং পরে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

ঘটনার পর আহতদের স্বজনরা ফয়েজ মেম্বারকে প্রধান আসামি করে মতলব উত্তর থানায় দুটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন ষাটনল ইউপি সদস্য জাকির হোসেন, মো. মহসিন, লিয়াকত আলী, আবু বক্করসহ অনেকে।

বক্তারা অভিযোগ করেন, ফয়েজ মেম্বার দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা, ভূমি দখল ও সন্ত্রাসী কার্যকলাপে জড়িত। তারা অবিলম্বে ফয়েজ মেম্বারের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

অভিযোগের বিষয়ে সাদুল্ল্যাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মো. ফয়েজ আহম্মেদ বলেন, গতকাল ফুটবল খেলায় যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তার তীব্র নিন্দা জানাই। এ ঘটনায় যারা জড়িত, আমিও চাই তারা আইনের আওতায় আসুক। তবে আমাকে নিয়ে যে অপপ্রচার চালানো হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক জানান, ঘটনায় দুটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা