September 30, 2026, 12:54 pm
শিরোনামঃ
আজকের বাংলাদেশ : রাষ্ট্র পরিচালনায় নতুন বাস্তবতা চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী, আতঙ্কে অন্য রোগীরা জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ বাগেরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত নারীদের মসজিদে সালাত আদায় : কোরআন ও সহীহ হাদিসের আলোকে মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৬ উদযাপন মাদকের আগ্রাসন ঠেকাতে ডোপ টেস্ট সনদ চালু সময়ের দাবি বাগেরহাটে ক্যাথলিক চার্চে ভাঙচুর, পুকুর থেকে মা মারিয়ার মূর্তি উদ্ধার; যুবক গ্রেপ্তার

মতলব উত্তরে প্রবাসীর ঘরে দুর্ধর্ষ ডাকাতি

মমিনুল ইসলাম:
Oplus_131072

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় প্রবাসীর ঘরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল নগদ অর্থ, স্বর্ণালংকার, মূল্যবান কাপড়চোপড়সহ প্রায় ২৫ লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়ে যায়।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত সোয়া ২টার দিকে উপজেলার জহিরাবাদ ইউনিয়নের বড়ইকান্দি গ্রামের মিঁয়াজি বাড়িতে। ওই বাড়ির মালিক সৌদি প্রবাসী নিজাম উদ্দিন। ডাকাতির সময় ঘরে ছিলেন তার স্ত্রী নার্গিস আক্তার, দুই ছেলে ও এক মেয়ে।

নার্গিস আক্তার জানান, রাত আনুমানিক সোয়া ২টার দিকে ১০-১২ জন ডাকাত দরজা ভেঙে ঘরে ঢুকে আমাদের মারধর করে। রামদা দিয়ে ভয় দেখিয়ে চুপ করিয়ে রাখে। মুহূর্তের মধ্যে আলমারি-বাক্স ভেঙে তারা সব নিয়ে যায়। এর মধ্যে ছিল ১১ ভরি স্বর্ণালংকার, নগদ ১ লক্ষ ৭০ হাজার টাকা, দুটি দামি ঘড়ি, একটি মোবাইল ফোন, রুপার গহনা ও বিদেশি কাপড়চোপড়।

খবর পেয়ে রাতেই মতলব উত্তর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘক্ষণ অবস্থান করে এবং আলামত সংগ্রহ করে।

প্রবাসী নিজাম উদ্দিনের ভাই শরিফ উল্যাহ বলেন,খবর পেয়ে আমি ঢাকা থেকে ছুটে আসি। আচমকা কি ঘটে গেল আমরা বুঝে উঠতে পারছি না। আমার ভাইয়ের অনেক ক্ষতি হয়ে গেল।

এলাকাবাসী জানিয়েছেন, সম্প্রতি মতলব উত্তর থানায় চুরি, ছিনতাই, ডাকাতি ও হত্যার ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মতিউর রহমান চৌধুরী বলেন, এ ধরনের ঘটনার কারণে মতলববাসী বর্তমানে উদ্বিগ্ন অবস্থায় রয়েছে।

এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রবিউল হক বলেন, খবর পেয়ে আমি ও এএসপি সার্কেল তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই এবং সরেজমিনে পরিদর্শন করি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) খাইরুল কবির বলেন, খুব অল্প সময়ের মধ্যেই আমরা অপরাধীদের আইনের আওতায় আনতে সক্ষম হবো বলে আশা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা