August 15, 2026, 9:02 pm
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

মতলব উত্তরে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষার মানোন্নয়ন আলোচনা সভা

মমিনুল ইসলাম:

‘মাতৃছায়া একতা সংঘ’-এর উদ্যোগে ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এসএসসি-২০২৫ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৭২ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও “শিক্ষার মানোন্নয়ন” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি।

তিনি তাঁর বক্তব্যে বলেন, শিক্ষার্থীদেরকে শুধু জিপিএ-৫ অর্জন করলেই চলবে না, বরং তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে মানবিক গুণাবলী অর্জন করতে হবে। দেশপ্রেম, সততা ও নৈতিকতার মাধ্যমে আগামী দিনে নেতৃত্বে আসতে হবে। আজকের এ আয়োজন শিক্ষার্থীদের উৎসাহিত করবে এবং শিক্ষার মান উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে।

সভায় সভাপতিত্ব করেন মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন এবং সঞ্চালনা করেন মাতৃছায়া একতা সংঘের সদস্য মুদাচ্ছের হোসেন বাবু।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্ল্যাহ, অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক, সমাজসেবক মনির উদ্দিন সরকার, সাংবাদিক শামসুজ্জামান ডলার ও গোলাম নবী খোকন, সংগঠক ও রাজনীতিবিদ ইসমাইল হোসেন সুমন, সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান, অভিভাবক সার্জেন্ট (অব.) শহিদুল হক এবং কৃতি শিক্ষার্থী মরিয়ম আক্তার ও ভূইয়া মো. সাঈদ আলম সাকিব। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সদস্য হাসিনা আক্তার রুনা।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা ইসমাইল হোসেন। আলোচনা শেষে উপস্থিত অতিথিদের মাঝে ফলদ গাছের চারা বিতরণ করা হয় এবং ৩জন হতদরিদ্র পরিবারের মাঝে চারটি ছাগল বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা