August 16, 2026, 10:07 pm
শিরোনামঃ
শান্তির মিশনে বাংলাদেশের গৌরব ও জেনারেল (অব.) ড. আজিজ আহমেদের নেতৃত্ব আদালতে মামলা পরিচালনার সময় মারা গেলেন সাবেক বার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন গাছ লাগানোও রাজনীতি, যদি তা জনগণের কল্যাণে আসে : বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ; পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা জেনারেল (অব.) ড. আজিজ আহমেদ : মূল্যায়ন হোক তথ্যের আলোকে, অপপ্রচারের নয় ধনাগোদা নদীর বুকে অবৈধ ভাসমান রিসোর্টে অভিযান, জরিমানা ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা মতলব উত্তরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে এমপি ড. জালাল উদ্দিন মতলব উত্তরে ঋণের চাপ ও পারিবারিক কলহে নিভে গেল দুই প্রাণ শিক্ষকদের যৌক্তিক সমস্যা সমাধান ও বিদ্যালয়ের আধুনিকায়নে সরকার কাজ করছে : ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

মতলব উত্তরে ছেংগারচর পৌর বাজার বণিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত

মতলব উত্তর প্রতিনিধি:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর বাজার বণিক সমিতির কার্যনির্বাহী কমিটির উদ্যোগে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ সদস্যদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় পৌর বাজারের হাজী মার্কেট মাঠে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ছেংগারচর পৌর বাজার বণিক সমিতির প্রধান উপদেষ্টা মো. নূরুল হক সরকার।

ছেংগারচর পৌর বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল মান্নান লস্করের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমিতির সিনিয়র সহ-সভাপতি এস. এম. মিন্টু।

আরো বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি শরীফ দর্জি, সাবেক সভাপতি মোবারক মুফতি, সাবেক সাধারণ সম্পাদক নাসির ফরাজী এবং ডা. কাউসার। এতে কার্যনির্বাহী কমিটির সদস্যসহ বাজারের ব্যবসায়ী, দোকান মালিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।

সভায় বাজারে শৃঙ্খলা বজায় রাখা, ক্রেতাদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলা, ন্যায্যমূল্যে পণ্য বিক্রি নিশ্চিত করা, পরিচ্ছন্নতা রক্ষা, সিসি ক্যামেরা মনিটরিং ব্যবস্থা এবং নাইট গার্ড নিয়োগসহ ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় যৌথ উদ্যোগ গ্রহণের বিষয়ে আলোচনা হয়।

বক্তারা বলেন, বাজার বণিক সমিতি কেবল ব্যবসায়ীদের সংগঠন নয়; এটি ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে আস্থা ও সহযোগিতা গড়ে তুলতে সেতুবন্ধনের কাজ করে। তারা আরও বলেন, বাজারে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। সকল ব্যবসায়ীকে ঐক্যবদ্ধ থেকে সমিতির নিয়ম মেনে চলতে হবে।

অনুষ্ঠান শেষে বাজারকে আধুনিক, পরিচ্ছন্ন ও ক্রেতাবান্ধব হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা